রাজস্থানে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ! নির্যাতিতার জবানবন্দিতে চাঞ্চল্য
রাজস্থানে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ! নির্যাতিতার জবানবন্দিতে চাঞ্চল্য
দেশে ধর্ষণের মতো ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। যে কারণে আমেরিকা এদেশে আসা পর্যটক এবং অন্য নাগরিকদের দেওয়া অ্যাডভাইসরিতে অন্যসব কারণের সঙ্গে এই বিষয়টি নিয়েও সতর্ক করেছে। এই সব কিছুর মধ্যে ফের রাজস্থানে চলন্ত গাড়িতে ধর্ষণের আরও একটি ঘটনা সামনে এসেছে।

জয়পুরে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ
রাজস্থানের রাজধানী জয়পুরে চলন্ত গাড়িতে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। জঘন্য কাজের সময় অপরাধীদের সঙ্গীরা গাড়িটি চালাচ্ছিল প্রায় ৯০ কিমি বেগে। গণধর্ষণের পরে ওই তরুণীকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়ষ বর্তমানে ওই তরুণী ভর্তি হাসপাতালে।

নিশ্চিত হতে পরীক্ষা
ঘটনাটি শুক্রবার গভীর রাতের। জয়পুরের গ্রামীণ প্রাগপুরা থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছেন ওই তরুণী লিফট চেয়েছিলয এরপর গাড়ির মধ্যে গণধর্ষণ করে চলন্ত বাড়ি থেকে ফেলে দেওয়া হয়। ওই তরুণী জানিয়েছেন, কেউ তাঁকে হাসপাতালে ভর্তি করিয়েছে। ঘটনা সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ ডাক্তারি পরীক্ষাও করায়। সূত্রের খবর অনুযায়ী, সেখানে গণধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।

নির্যাতিতার জবানবন্দিতে চাঞ্চল্য
পুলিশের কাছে নির্যাতিতা জবানবন্দিও দিয়েছে। সেখানে সে বলেছেন ওই গাড়িতে আরও একটি মেয়ে ছিল। তাকেও ধর্ষণ করা হয়। এইসব তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। অপরাধীদের নাগাল পেতে বিস্তীর্ণ এলাকায় রাস্তায় থাকা শত শত সিসিটিভি স্ক্যান করছে পুলিশ।

গণধর্ষণের মামলা দায়ের
পুলিশের তরফ থেকে এব্যাপারে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। আরপিএস অফিসার সন্ধ্যা যাদব মামলার তদন্ত করছেন। এছাড়াও এই মামলার তদন্তে সাহায্য করছেন পুলিশ সুপার গ্রামীণ মণীশ আগরওয়াল।
অন্যদিকে রাজস্থানের আজমেড়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক দলিত যুবতী। মন্দিরের এক পুরোহিত-সহ একাধিক ব্যক্তি এই কাণ্ডে লিপ্ত বলে অভিযোগ। অন্তঃসত্তা বলার পরেও ওই মহিলাকে একমাস আটকে রেখে বারে বারে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। একদিকে যখন নির্যাতিতার স্বামী নিখোঁজের ডায়েরি করেন, অন্যদিকে পুরোহিতও ওই মহিলাকে ভয় গেখাতে থাকে। স্বামী ও সন্তানকে খুন করার হুমকি দেওয়া হয়।












Click it and Unblock the Notifications