পুলওয়ামায় ফের জঙ্গি হামলা সিআরপিএফ বাঙ্কার লক্ষ্য করে, গাড়ি বিস্ফোরণও

ফের জঙ্গি হামলা পুলওয়ামায়। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ বাঙ্কার লক্ষ্য করে হামলা চালানো হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থানীয় একটি শাখার সামনে সিআরপিএফের বাঙ্কার লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়

ফের জঙ্গি হামলা পুলওয়ামায়। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ বাঙ্কার লক্ষ্য করে হামলা চালানো হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থানীয় একটি শাখার সামনে সিআরপিএফের বাঙ্কার লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় একজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। এরপরই সেনা ও পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের নিরাপদে সরিয়ে আনে।

পুলওয়ামায় ফের জঙ্গি হামলা সিআরপিএফ বাঙ্কার লক্ষ্য করে

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার ক্ষত এখনও শুকোয়নি। ৪৪ জন সিআরপিএফ জওয়ান সেই ঘটনায় শহিদ হয়েছিলেন। তারপর ফের জঙ্গিরা বেছে নিল এই পুলওয়ামাকে। গ্রেনেড হামলায় উড়িয়ে দিতে চাইল সেনা বাঙ্কার। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সেনা-পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন সকালেই বানিহালে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। তার কিছু দূরেই ছিল সিআরপিএফ কনভয়। সেনা কনভয় বেরিয়ে যাওয়ার পরই গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। ওই গাড়িটির চালকের খোঁজ করা হচ্ছে। প্রশ্ন উঠছে চালক কীভাবে পালিয়ে যেতে সমর্থ হল।

এই বিস্ফোরণ ও চালকের হদিশ না মেলার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। কারণ দুর্ঘটনাজনিত কারণে বিস্ফোরণ হলে চালক পালাতে পারত না। পরিকল্পিতভাবে তা ঘটানো হয়েছিল বলেই চালক পালাতে সমর্থ হয়েছিল বলে মনে করছে সেনা-পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+