ঝাড়খণ্ডে হামলার রেশ না কাটতেই এবার ছত্তিশগড়! মাওবাদী হামলায় পুড়ল ছটি গাড়ি
ফের ছত্তিশগড়ে মাওবাদী হামলা। নারায়ণপুর জেলায় মাডোনার গ্রামে মাওবাদীরা ছটি গাড়ি পুড়িয়ে দেয়। যার মধ্যে রয়েছে চারটি ট্রাক্টর, একটি জেসিবি মেশিন।
ফের ছত্তিশগড়ে মাওবাদী হামলা। নারায়ণপুর জেলায় মাডোনার গ্রামে মাওবাদীরা ছটি গাড়ি পুড়িয়ে দেয়। যার মধ্যে রয়েছে চারটি ট্রাক্টর, একটি জেসিবি মেশিন। জেলার পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, এলাকায় রাস্তা তৈরির কাজে ওই ট্রাক্টর আর জেসিবি মেশিনগুলি আনা হয়েছিল।

দিন দুয়েক আগে ঝাড়খণ্ডের লাতেহারে মাওবাদী হামলায় চার পুলিশকর্মী সহ ছয়জনের মৃত্যু হয়েছিল। শনিবার ঝাখণ্ডের পিপরা বাজারে মাওবাদী হামলায় মারা গিয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা সহ দুইজন।
গত অগাস্টে ছত্তিশগড়ের রাজনন্দগাঁও-এ মাওবাদী অধ্যুষিত জঙ্গলে জঙ্গি দমন অভিযানে নেমে মৃত্যু হয়েছিল জেলা পুলিশের এক সাব ইনস্পেক্টরের। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কাঙ্কের জেলায় মাওবাদী হামলায় মৃত্যু হয় তিন গ্রামবাসীর।












Click it and Unblock the Notifications