ফের হামলা জেএনইউতে, নিরুদ্দেশ নাজিবের নাম করে হুঁশিয়ারির অভিযোগ! এবিভিপিই দায়ী, বললেন ঐশী

মাঝে সপ্তাহ দুয়েক বন্ধ। আবার জেএনইউতে ছাত্রের ওপর হামলার অভিযোগ। জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ অভিযোগ করেছেন, এক ছাত্রকে ক্যাম্পাসের মধ্যেই মারধর করা হয়েছে।

মাঝে সপ্তাহ দুয়েক বন্ধ। আবার জেএনইউতে ছাত্রের ওপর হামলার অভিযোগ। জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ অভিযোগ করেছেন, এক ছাত্রকে ক্যাম্পাসের মধ্যেই মারধর করা হয়েছে। এর পিছনে এবিভিপিই রয়েছে, অভিযোগ করেছেন ঐশী। এটা বেশিদিন চলতে পারে না, মন্তব্য করেছেন তিনি।

ঐশী ঘোষের অভিযোগ

৫ জানুয়ারি জেএনইউ-এর হামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এরমধ্যেই ফের একবার হামলার অভিযোগ। নর্মদা হস্টেলে রাঘিব ইকরামের ওপর হামলা করা হয়। এবিভিপিই এই হামলার পিছনে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি এই ঘটনা বেশিদিন চলতে পারে না।

রাঘিবের ভাইয়ের প্রতিক্রিয়া

সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাঘিবের ভাই জানিয়েছেন, হামলাকারীরা বলেছেন, সে মুসলিম। নাজিবের মতো রাঘিবকেও নিরুদ্দেশ করে দেওয়া হবে বলেও, নাকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দুর্ভাগ্যজনক ঘটনা, বলছে এবিভিপি

দুর্ভাগ্যজনক ঘটনা, বলছে এবিভিপি

এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অ্যাখ্যা দিয়েছে এবিভিপি। বিএ দ্বিতীয়বর্ষের ছাত্রে ওপর র‍্যাগিং করা হয়েছে বলে তাদের দাবি। এই ঘটনার পিছনে এবিভিপি জড়িত নয় বলেও দাবি তাদের।

৫ জানুয়ারি হামলা

৫ জানুয়ারি হামলা

৫ জানুয়ারি সন্ধেয় জেএনইউতে হামলা চালিয়েছিল বহিরাগতরা। সেই হামলায় আহত হয়েছিলে ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ ১৮ জন। সেই তালিকায় এক অধ্যাপিকাও ছিলন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+