Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের পরিদর্শনের আগে জঙ্গি নিশানা কাশ্মীরে, জোড়া গ্রেনেড হামলা

দুদিনের ব্যবধানে ফের গ্রেনেড হামলার ঘটনা ঘটল কাশ্মীরে। শনিবার শ্রীনগরের করণনগর এলাকায় সন্ত্রাসীরা টহলরত সিআরপিএফ এবং পুলিশের একটি দলের উপর গ্রেনেড হামলা চালিয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের পরিদর্শনের আগে জোড়া গ্রেনেড হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর। ফের একবার প্রশ্ন উঠে গেল কাশ্মীরের নিরাপত্তা নিয়ে। দুদিনের ব্যবধানে ফের গ্রেনেড হামলার ঘটনা। সোমবার জোড়া গ্রেনেড হামলা ঘটে। প্রথমটি কাশ্মীরের সোপার বাসস্ট্যান্ডে। অপরটি অনন্তনাগে।

ফের জঙ্গি নিশানায় কাশ্মীর, বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা

শনিবার শ্রীনগরের করণনগর এলাকায় সন্ত্রাসীরা টহলরত সিআরপিএফ এবং পুলিশের একটি দলের উপর গ্রেনেড হামলা চালিয়েছিল। এবার সোপারের বাসস্ট্যান্ডে জঙ্গি হামলার ঘটনা ঘটল। এই গ্রেনেড হামলায় জখম হলেন ২০ জন সাধারণ নাগরিক। তারপর ফের অনন্তনাগে একটি ট্রাকের উপর জঙ্গি হামলা হয়। ট্রাক চালককে গুলি করে খুন করা হয়।

তার আগে এদিন সোপার বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় আহত ২০ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করা হয়েছে। তারপরও একাধিকবার জঙ্গি হামলা ঘটানো হয়েছে।

এর আগে শনিবার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স ও সিআরপিএফের দল যখন একটি চৌকিতে অবস্থান করছিল, তখনই গ্রেনেড নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা চালায়। এনকাউন্টারে শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ।

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পরও সমানে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে। ভারতীয় সীমান্তে ঢুকে সন্ত্রাসী ক্রিয়াকলাপ চালাচ্ছে জঙ্গিরা। এর আগেও কাশ্মীর সীমান্তে একাধিকবার গ্রেনেড হামলা হয়েছে। বিরোধীরা দাবি তুলেছে, কেন এই জঙ্গি ক্রিয়াকলপের বন্ধের ব্যাপারে সক্রিয় হবে না কেন্দ্র। ৩৭০ ধারা বিলোপের পর ২২২ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+