ফের কেঁপে উঠল ভূস্বর্গ, দ্বিতীয়বার ভূমিকম্প জম্মু–কাশ্মীরে, তীব্রতা ৩.৯
ফের কেঁপে উঠল ভূস্বর্গ, দ্বিতীয়বার ভূমিকম্প জম্মু–কাশ্মীরে, তীব্রতা ৩.৯
মঙ্গলবার পরপর দু’বার কেঁপে উঠল জম্মু–কাশ্মীর। কেন্দ্র শাসিত অঞ্চলে এদিন ভূমিকম্প অনুভূত হয় দু’বার। মঙ্গলবার দুপুর ২টো ১০ নাগাদ এই ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৯।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে দ্বিতীয়বারের ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু থেকে ৮৫ কিমি পূর্ব কাতরায়। উৎসস্থলের ৫ কিমি গভীরে এই কম্পন অনুভূত হয়। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ তীব্র কম্পন অনুভূত হয় জম্মু–কাশ্মীরে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৮। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল তাজিকিস্তান। উৎসস্থল ৩৪১ কিমি পূর্ব–দক্ষিণ পূর্বের দুশমাবে। রিখটার স্কেলে এখানকার কম্পনের তীব্রতা ছিল ৬.৮। তারই কিছুটা অনুভূত হয় ভূস্বর্গে। দুপুরে তারই আফটার শক হয়। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জম্মু–কাশ্মীর সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে এবং ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। এখানে নিয়মিতভাবে কম্পন অনুভূত হয়। ২০০৫ সালের অক্টোবর মাসে এই অঞ্চলে ৭.৬ তীব্রতায় ভূমিকম্প হয় এবং নিয়ন্ত্রণ রেখার উভয় দিক মিলিয়ে মোট ৮০ হাজার জনের মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications