ফের কম্পন রাজধানীতে, এই নিয়ে ১৪ বার কাঁপল দিল্লি, ভূবিজ্ঞানীদের পূর্বাভাস কি সত্যি হতে চলেছে?

ফের কম্পন রাজধানীতে, এই নিয়ে ১৪ বার কাঁপল দিল্লি, ভূবিজ্ঞানীদের পূর্বাভাস কি সত্যি হতে চলেছে?

ফের ভূমিকম্প রাজধানী দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.১। মৃদু কম্পন বলা চলে। সেদিক থেকে উদ্বেগের কোনও কারণ নেই। তবে এই নিয়ে গতমাস থেকে পর পর ১৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানীতে। এতেই প্রমাদ গুণছেন ভূবিজ্ঞানীরা। কোনও বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে একাধিক ভূমিকম্প।

ভের কম্পন দিল্লিতে

ভের কম্পন দিল্লিতে

ফের ভূমিকম্প অনুভূত হল রাজধানী দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.১। দুপুর একটা নাগাদ অনুভূত হয় কম্পন। উৎস্যস্থল ছিল দিল্লি-গুরুগ্রামের সীমানা থেকে ১৮ কিলোমিটার দূরে। এই নিয়ে ১৪ বার ভূমি কম্প অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতে। গত মাসে ১ ঘণ্টায় ২ বার কম্পন হয়েছে হরিয়ানায়। যাঁর আঁচ পেয়েছে দিল্লিও।

বারবার কম্পনে শঙ্কা

বারবার কম্পনে শঙ্কা

বার বার এভাবে ভূমি কম্পনে নতুন বিপদ আঁচ করেছেন ভূ বিজ্ঞানীরা। তাঁরা বলছেন বার ভার ঘন ঘন ভূমিকম্প তখনই হয় যখন বড় কোনও বিপদ আসার থাকে। অর্থাৎ বড় ভূমিকম্পের আগে এরকম ঘন ঘন মৃদুকম্পন হয়। দিল্লিতেও সেরকম বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

উত্তরপূর্বে ভূমিকম্প

উত্তরপূর্বে ভূমিকম্প

কয়েকদিন আগেই উত্তর পূর্বের রাজ্য মণিপুরে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পন অনুভূত হয়েছিল অসম, মেঘালয়, মিজোরামেও। আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা। তার আগে ভারত-বাংলাদেশ সীমান্তেও ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা ছিল কম্পনের উৎস্যস্থল।

হিমাচলে ভূমিকম্প

হিমাচলে ভূমিকম্প

এর আগে হিমাচল প্রদেশের চাম্বায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই নিয়ে আতঙ্কিত ছিলেন এলাকার বাসিন্দারা। তারপরেই গবেষণা শুরু করেন ভূ বিজ্ঞানীরা। করোনা আবহে গোটা উত্তরভারত একাধিকবার ভূমিকম্প হয়েছে। সবগুলিই ছিল মৃদু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+