ফের কাশ্মীরের আকাশে উঁকি দিল ড্রোন, জারি উচ্চ সতর্কতা

ফের কাশ্মীরের আকাশে উঁকি দিল ড্রোন, জারি উচ্চ সতর্কতা

ফের ভূস্বর্গের আকাশে উঁকি দিল ড্রোন। একটা নয় একেবারে ৩িট ড্রোন আকাশে উড়তে দেখা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন ৩টি ড্রোনকে তাঁরা আকাশে উড়তে দেখেছে। পুলিশকে তাঁরাই খবর দেন। এবং তারপরেই তৎপর হয়েছে পুলিশ। নজরদারি শুরু করা হয়েছে। উচ্চ সতর্কতা দারি করা হয়েছে।

ড্রোন হামলা

ড্রোন হামলা

কয়েকদিন আগেই জম্ম ও কাশ্মীরে সেনাবাহিনীর বিমানবন্দরে ড্রোন হামলা চালায় জঙ্গিরা। একটি ড্রোন দিয়ে ছাদ ফুঁটো করে বিস্ফোরক ভেতরে ঢুকিয়ে বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় পাক জঙ্গি সংগঠন জঈশ-ই মহম্মদ জড়িত রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই এনআইএ তদন্ত শুরু করেছে। গতকাল এই নিয়ে জরুরি বৈঠক করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

উঁকি দিচ্ছে

উঁকি দিচ্ছে

ড্রোন বিস্ফোরণের পরের দিনই কুলচাক মিলিটারি স্টেশনের আকাশে উঁকি দিতে শুরু করে ড্রোন। দেখা মাত্র সেই ড্রোন লক্ষ্য করে গুলি চালান জওয়ানরা। পরে তার খোঁজে তল্লাশি শুরু হলেও ড্রোনের খোঁজ পাওয়া যায়নি। বুধবার ফের কাশ্মীরে ড্রোন উঁকি দিয়েছে। একটা নয় তিন তিনটে ড্রোন উঁকি দিতে দেখা গিয়েছে কাশ্মীরের আকাশে। কাশ্মীরের কুঞ্জওয়ানি এবং মিরান সাহিব এবং কুলচাক এলাকায় উঁকি দিচ্ছে ড্রোন।

 জারি উচ্চ সতর্কতা

জারি উচ্চ সতর্কতা

স্থানীয়রা পুলিশকে ড্রোন নিয়ে সতর্ক করার পরেই নজরদারি শুরু করেছে কাশ্মীর পুলিশ। পুলিশের নজরে এখনও না পড়লেও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। নজরদারি চালাচ্ছে সেনা বাহিনী এবং পুলিশ। এই নিয়ে চতুর্থবার কাশ্মীরের আকাশে ড্রোনের দেখা মিলল। গোটা এলাকায় স্ক্যানিং শুরু হয়েছে। মিরাজ সাহিবের খৈরান, জম্মুর কুলচাক এলাকা এবং কুঞ্জওয়ানি শহরে দেখা দিয়েছে ড্রোন। স্ক্যানিং শুরু করেছে সেনাবাহিনী।

ড্রোন মোকাবিলায় উদ্যোগ

ড্রোন মোকাবিলায় উদ্যোগ

কাশ্মীরে জঙ্গিদের এই অভিনব কৌশলে উদ্যোগী হয়েছে কেন্দ্র। গতকাল এই নিয়ে শীর্ষ স্তরে আলোচনা হয়েছে। তারপরেই কাশ্মীরে সেনাবাহিনী ড্রোনমোকাবিলায় বিশেষ সরঞ্জাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাশ্মীরে সেনা বিমানবন্দরে ড্রোনের জন্য বিশেষ সরঞ্জাম পেয়েছে। পেয়েছে জ্যামারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+