Howrah-CSMT Mail Accident: ট্রেন দুর্ঘটনার নেপথ্যে বারবার মালগাড়ি! কোথায় সমস্যা? একাধিক প্রশ্নে বিদ্ধ রেল
Howrah-CSMT Mail Accident: গত দু'মাসের মধ্যে একের পর এক ট্রেন দুর্ঘটনা! এর মধ্যেই মধ্যরাতে লাইনচ্যুত হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল। প্রশ্নের মুখে ভারতীয় রেল (Indian Rail)। আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই দুর্ঘটনার নেপথ্যে মালগাড়ি!
কার্যত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার সঙ্গেও মালগাড়ির ভয়ঙ্কর ধাক্কার ঘটনা ঘটে। যা নিয়ে রেলের ভূমিকা প্রশ্নের মুখে। সেই রেশ কাটতে না কাটতেই মালগাড়ির সঙ্গে ধাক্কায় লাইনচ্যুত হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল। কেন বারবার একই ঘটনা? কোথায় গাফিলতি? সমন্বয়ের অভাব নাকি পরিকাঠামোয় গাফিলতি?

Howrah-CSMT Mail Accident: মালগাড়ির সঙ্গে ধাক্কা
ধীরে ধীরে আতঙ্কের হয়ে উঠছে ট্রেন যাত্রা। নিশ্চিন্ত যখন যাত্রীরা ঘুমাচ্ছেন, ঠিক সেই সময় হুড়মুড়িয়ে কেঁপে উঠল হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এক আধিকারিক জানাচ্ছেন, ঘটনার আগে ঘটনাস্থলে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়।
বেশ কয়েকটি বগি লাইন থেকে ছিটকে যায়। মূলত দুটিও ট্র্যাকের মাঝে যে জায়গা থাকে সেখানেই মালগাড়িটির অন্তত চারটি বগি ছিটকে যায়। আর তাতেই সজোরে ধাক্কা মারে মুম্বইগামী সিএসএমটি মেল। এরপরেই লাইনচ্যুত হয় অন্তত ১৮ টি বগি। দাবি ওই রেল আধিকারিকের।
Howrah-CSMT Mail Accident: গতি ছিল ঘণ্টায় ১১৫ কিলোমিটার
মুম্বইগামী সিএসএমটি মেল যখন মালগাড়ির পড়ে থাকা বগিগুলিতে ধাক্কা মারে সেই সময় ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ১১৫ কিলোমিটার। এমনকি লাইনের উপরে যে একটি লাইনচ্যুত মালগাড়ির বগি পড়ে রয়েছে সে বিষয়ে কোনও তথ্যই অভিশপ্ত ট্রেনটির চালককে দেওয়া হয়নি বলে খবর। কিন্তু কেন এমন ঘটল? একাধিক প্রশ্ন সামনে আসছে।
বিশেষ করে হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেলের চালককে কেন সাবধান করা হল না? স্থানীয় বরাবাম্বু স্টেশন মাস্টার এবং রাজখারসাওয়ান স্টেশন মাস্টারের ভূমিকা কি ছিল? তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি মালগাড়ির দুর্ঘটনার পর অন্যান্য কাছাকাছি স্টেশনগুলিকে কী দেওয়া হয়েছে? তা নিয়েও প্রশ্ন উঠছে।
#WATCH | Jharkhand Train derail |Train Manager South Eastern Railway, Md. Rehan says, "Around 3.39 am, the train got derailed and many people got injured in the incident...The incident happened as a Goods Train had already derailed in the downline and Howrah-CSMT Express was… pic.twitter.com/Vz92dNoFxj
— ANI (@ANI) July 30, 2024
Train Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে মালগাড়ি
বলে রাখা প্রয়োজন, গত ১৭ জুন নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে একটি মালগাড়ি একেবারে=সজোরে ধাক্কা মারে। ওই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। ঘটনায় রেলের একাধিক গাফিলতির কথা সামনে আসে। বিশেষ করে সিগন্যাল সিস্টেম থেকে শুরু করে স্টেশন মাস্টারের ভূমিকা একের পর এক গাফিলতি প্রকাশ্যে এসেছে।
Train Accident: লাইনচ্যুত হয় আগ্রা ক্যান্ট সুপারফার্স্ট এক্সপ্রেস
লাইনচ্যুত হয় সবরমতি আগ্রা ক্যান্ট সুপারফার্স্ট এক্সপ্রেস। চলতি বছরের ১৮ ই মার্চ এই ঘটনা ঘটে। নেপথ্যে ছিল সেই মালগাড়ি। মালগাড়ি এবং এক্সপ্রেসটি এক লাইনে চলে আসে। একে অপরকে ধাক্কা মারে। ইঞ্চিন সহ ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। তবে তেমন প্রাণহানির ঘটনা ঘটেনি।












Click it and Unblock the Notifications