রাহুল গান্ধীর উদ্বেগ বাড়ছে! দোষী সাব্যস্ত হতেই সাংসদ পদ খারিজ Afzal Ansari-এর

Lok Sabha Membership of Afzal Ansari canceled: গত কয়েকদিন আগেই বিএসপির সাংসদ আফজল আনসারিকে দোষী সাব্যস্ত করা হয়। উত্তর প্রদেশের অপহরণ ও হত্যা হামলায় জেলবন্দী গ্যাংস্টার মুখতার আনসারিকে ১০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে এমপি-বিধায়ক আদালত।

সেই মামলাতেই আফজল আনসারিকে দোষী সাব্যস্ত করে আদালত। আর এরপরেই সাংসদ পদ খারিজ গেল। লোকসভার সচিবালয়ের তরফে একটি বিবৃতিতে দেওয়া হয়েছে। যেখানে সপা নেতার সাংসদ পদ খারিজ করার কথা বলা হয়েছে।

রাহুল গান্ধীর উদ্বেগ বাড়ছে!

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই সাংসদ পদ খারিজ হয় রাহুল গান্ধীর। মোদী পদবী বিতর্কে তাঁকে দুবছরের জেলের সাজার নির্দেশ শোনায় গুজরাতের একটি আদালত। আর এরপরেই সোনিয়া পুত্রের সাংসদ পদ খারিজ হয়ে যায়। যা নিয়ে কম বিতর্ক হয়নি।

যদিও এই মুহূর্তে জামিনে রয়েছেন রাহুল গান্ধী। যদিও গুজরাত আদালতের এহেন নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আর এর মধ্যেই এবার বিএসপি নেতা আফজল আনসারির সাংসদ পদ খারিজ করা হল। জনপ্রতিনিধি আইনে এই সদস্য পদ খারিজ করা হয়েছে।

২০০৭ সালের গ্যাংস্টার অ্যাক্টের মামলায় আদালত মুখতার আনসারিকে ৫ লক্ষ টাকা এবং আফজল আনসারিকে ১ লক্ষ টাকার জরিমানা করেছে। বিজেপি বিধায় কৃষ্ণানন্দ রাইয়ের হত্যা সম্পর্কিত মামলায় দুই ভাইকে অভিযুক্ত করা হয়েছিল। মুখতার আনসারি এবং আফজল আনসারির বিরুদ্ধে ব্যবসায়ী নন্দকিশোর রুংতার অপহরণ করে খুনের মামলাও ছিল।

 মুহূর্তে জামিনে রয়েছেন রাহুল গান্ধী।

সেই মামলাতে দোষী সাব্যস্ত করা হয় দুই ভাইকে। অপহরণের পরে তৎকালীন ভিএইচপি কোষাধ্যক্ষের পরিবারের কাছে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। পরিবার দেড় কোটি টাকা দেওয়ার পরেও খুনের ঘটনা ঘটে। গ্যাংস্টার আইনে দীর্ঘদিন ধরে মামলার শুনানি চলছিল। অবশেষে সাজা ঘোষনা করে আদালত। আর তা ঘোষণার পরেই নিয়ম মেনে সদস্য পদ খারিজ করা হল রাজনেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+