যোগীর গোমূত্র পানের বিকৃত ছবি শেয়ার সাংবাদিকের, পাল্টা ভাইরাল রাহুলের গোমূত্র পানের বিকৃত ছবি
গোরক্ষা ইস্যুতে এবার ভাইরাল হল গোমূত্র পানের বিকৃত ছবি। আর এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় যুদ্ধে মেতেছেন যোগী আদিত্যনাথ বনাম রাহুল গান্ধী শিবির। বিতর্কে নাম জড়িয়েছে এক সাংবাদিকের।


এতে উৎসাহিত হয়ে কেউ কেউ ব্যাঙ্গও করেছেন বিষয়টিকে নিয়ে। রাহল গান্ধীর বিকৃত ছবি পোস্ট করে সেটিকেও শেয়ার করতে তভলিন সিং-কে অনুরোধ করেছেন।

যদিও আসল ছবিটির খোঁজও পাওয়া গিয়েছে। যেখানে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের এক পুলিশ অফিসার কল টিপে মুখ্যমন্ত্রীকে জল খেতে সাহায্য করেছেন। তভলিন সিং-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
কুষ্ঠ ও ক্যানসার সারাতে আয়ুর্বেদে গোমূত্রর ব্যবহার রয়েছে। বিশেষ হরমোন ও খনিজ থাকায় ত্রিফলা, গরুর দুধ এবং গোমূত্র একসঙ্গ খেলে রক্তাল্পতাও দূর হয়। রয়েছে আরও বেশ কিছু উপযোগিতাও। কিন্তু, সন্দেহ নেই গোরক্ষা তরজায় এখনও বিতর্কের আঁচ থেকে ছাড় পাচ্ছে না গোমূত্রও।












Click it and Unblock the Notifications