যশবন্ত সিনহার পর অরুণ শৌরি, আর্থিক সংস্কার নিয়ে দলের অন্দরেই বিদ্ধ মোদী সরকার

যশবন্ত সিনহার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমালোচনায় বিদ্ধ করলেন আরও এক প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা অরুণ শৌরি

যশবন্ত সিনহার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমালোচনায় বিদ্ধ করলেন আরও এক প্রাক্তন মন্ত্রী ও বর্ষিয়ান বিজেপি নেতা অরুণ শৌরি। গত বছর নোট বাতিলের ফলেই আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হয়েছে বলে মন্তব্য করেছেন শৌরি। তাঁর মতে দেশের সব থেকে বড় আর্থিক তছরুপ স্কিম ছিল এই নোট বাতিল। সেইসঙ্গে সেই সিদ্ধান্তকে মুর্খতা বলেও মন্তব্য করেছেন তিনি।

যশবন্ত সিনহার পর অরুণ শৌরি, আর্থিক সংস্কার নিয়ে দলের অন্দরেই বিদ্ধ মোদী সরকার

প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর মতে, প্রায় ৯৯ শতাংশ বাতিল নোটই আরবিআই-তে ফিরে আসা প্রমাণ করে কালো টাকা সাদা করে ফেলা হয়েছে। ফলে কেন্দ্রের পদক্ষেপ পুরোপুরি ব্যর্থ। সেইসঙ্গে জিএসটি চালুর সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন অরুণ শৌরি। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিএসটি নিঃসন্দেহে আর্থিক সংস্কারের পথে একটা বড় পদক্ষেপ, কিন্তু যেভাবে তড়িঘড়ি করে তা চালু করা হয়েছে, সেই পদ্ধতিতে গলদ রয়েছে। মাত্র তিন মাসের মধ্যে সাতবার একটি বিলে সংশোধন হওয়া হাস্যকর।

সেইসঙ্গে জিএসটির যেভাবে প্রচার করা হয়েছে, তাকেও হাস্যকর বলে কটাক্ষ করেছেন অরুণ শৌরি। তিনি বলেন, একটি আর্থিক সংস্কার বিলকে ভারতের স্বাধীনতার সঙ্গে তুলনা করার কোনও যুক্তি হয় না। নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে তিনি বলেন, বর্তমানে গুরুত্বপূর্ণ আর্থিক সংস্কারের সিদ্ধান্ত একটি বন্ধ ঘরে বসে হয়, যেখানে আড়াইজন মানুষ থাকেন, প্রধানমন্ত্রী, অমিত শাহ ও একজন আইনজীবী। যশবন্ত সিনহার সঙ্গে সহমত পোষণ করে তিনি বলেন, দলের মধ্যেই বহু মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে। কিন্তু তাঁরা মুখ ফুটে বলতে পারছেন না।

অপরদিকে যশবন্ত সিনহার মতই অরুণ শৌরির বক্তব্যকেও উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। দলের মধ্যেই কোনঠাসা হয়ে এভাবে তাঁরা নিজেদের হতাশা ব্যক্ত করছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। তবে দলের এই দাবিকেও কটাক্ষ করতে ছাড়েননি শৌরি। তিনি বলেন, এটাই এখন তাদের নীতি হয়ে দাঁড়িয়েছে। বিজেপি নেতৃত্ব বরং হতাশ ও কোনঠাসা নেতাদের একটি তালিকা আগেই প্রকাশ করে রাখুক।

উল্লেখ্য, যশবন্ত সিনহা ছাড়া মোদী সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন আরও এক বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। প্রধানমন্ত্রীর দেশের মানুষের কাছে কৈফিয়ৎ দেওয়ার সময় এসে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+