যশবন্তের পর এবার শত্রুঘ্ন, বেহাল অর্থনীতি নিয়ে দলেই বিদ্ধ মোদী সরকার

যশবন্ত সিনহার পর এবার শত্রুঘ্ন সিনহা, বেহাল অর্থনীতি নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুললেন শটগান, এমনকী আমজনতার কাছে প্রধানমন্ত্রীর কৈফিয়তও দাবি করেছেন তিনি

যশবন্ত সিনহার পর এবার শত্রুঘ্ন সিনহা। বেহাল অর্থনীতি নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুললেন শটগান। এমনকী আমজনতার কাছে প্রধানমন্ত্রীর কৈফিয়তও দাবি করেছেন তিনি। সামনেই যেহেতু নির্বাচন, তাই প্রধানমন্ত্রীর নিজের রাজ্যেই সবার আগে জবাবদিহি করা উচিত বলে টুইট করেছেন অভিনেতা ও বিজেপি সাংসদ।

যশবন্তের পর এবার শত্রুঘ্ন, বেহাল অর্থনীতি নিয়ে দলেই বিদ্ধ মোদী সরকার

নোট বাতিল ও জিএসটি যে ঘরের মধ্যেই ব্যুমেরাং হয়ে উঠবে তা হয়ত স্বপ্নেও ভাবেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ জেটলির তর্জা যখন মধ্যগগনে তখনই ফের অর্থনীতি নিয়ে বোমা ফাটালেন দলেরই সাংসদ শত্রুঘ্ন সিনহা। শুক্রবার একের পর এক টুইটে প্রধানমন্ত্রীকে বিদ্ধ করলেন তিনি। যশবন্তকে সমর্থন করে তিনি বলেন, তাঁর মতই আরও অনেক বিজেপি নেতা একই মত পোষণ করেন। সেকারণেই যশবন্তের বক্তব্যকে লঘু করে দেখার চেয়ে প্রধানমন্ত্রী নিজে এবিষয়ে জবাব দিন। অন্তত একবার যেন তিনি এটা বোঝাতে পারেন যে প্রধানমন্ত্রী দেশের গরীব, ছোট ও মাঝারি ব্যবসায়ী ও মধ্যবিত্তের কথাও ভাবেন। আর যেহেতু সামনেই গুজরাটে নির্বাচন, তাই প্রধানমন্ত্রীর সেখান থেকেই কৈফিয়ত দেওয়া শুরু করা উচিত বলে টুইট করেছেন বিহারের পাটনা সাহিবের বিজেপি সাংসদ।

বলিউডের শটগান বলেন, যশবন্ত একজন বিচক্ষণ ও জ্ঞানী মানুষ। তিনি যে দেশের সফল অর্থনীতিবিদদের অন্যতম, তা তিনি প্রমাণ করেছেন। অর্থনীতি নিয়ে তিনি যা বলেছেন, গত দুদিনে সেই ধারণা আরও জোরালো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+