Constitution Debate: সংবিধান নিয়ে বিতর্কের ঝড় উঠবে সংসদের দুই কক্ষে! সর্বদলীয় বৈঠকে বড় সিদ্ধান্ত

Constitution Debate: শীতকালীন অধিবেশনের শুরু থেকেই বারবার বিশৃঙ্খলার জেরে মুলতুবি হয়েছে সংসদ (Parliament)। আর এবার আগামী সপ্তাহেই সংবিধান নিয়ে বিতর্কের আয়োজন করা হবে সংসদে। সোমবার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে (All Party Meet) গৃহীত হল সিদ্ধান্ত। সংবিধান নিয়ে বিতর্কে সহমত জানিয়েছেন রাজ্যসভা ও লোকসভার সকল সদস্যরা।

সোমবার এনিয়ে সংসদ ভবনের বাইরে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর লোকসভায় এবং ১৬ ও ১৭ ডিসেম্বর রাজ্যসভায় এনিয়ে বিতর্কের আয়োজন করা হয়েছে। এদিন রিজিজু বলেন, "সংসদে বিশৃঙ্খলা কাম্য নয়। আগামিকাল থেকে যাতে সংসদ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেবিষয়ে সকল বিরোধী দলগুলির কাছে আমরা আবেদন রাখছি।"

rajyasaha

গত ২৫ নভেম্বর সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়। কিন্তু বিশৃঙ্খলার জেরে বারবার মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন। সংবিধানের ৭৫ তম পূর্তি উপলক্ষ্যে সংসদের উভয় কক্ষেই এনিয়ে আলোচনা দাবি করেন বিরোধীরা। অবশেষে ২০ ডিসেম্বর অধিবেশন শেষ হওয়ার আগে এবার সংসদের দুই কক্ষেই সংবিধান বিতর্কে ঝড় তোলার অপেক্ষায় বিরোধীরা।

লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেলে বিজেপি সংবিধানে বদল আনবে বলে বারবার অভিযোগ করেছে কংগ্রেস। যদিও সেই দাবির বিরোধিতা জানিয়েছে বিজেপি। বারবার কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

গত মে মাসে কংগ্রেসকে নিশানা করে শাহ বলেছিলেন, "গত ১০ বছরে আমাদের ক্ষমতা ছিল সংবিধান বদল করার, কিন্তু আমরা তা করিনি। রাহুল বাবা ও তাঁর কোম্পানির কথা দেশবাসী বিশ্বাস করবে না। গোটা দেশ জানে, সংবিধান বদল করার মতো মোদীজির সেই ক্ষমতা আছে। কিন্তু আমরা কখনও সেই সাহস দেখাইনি।"

যদিও গত ২৬ নভেম্বর সংবিধান দিবস উদযাপনের দিন কিরেন রিজিজুর (Kiren Rijiju) বক্তব্য ছিল অন্য। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন, "সংবিধান কোনও স্থিতিশীল বা নিশ্চল তথ্য নয়। সংবিধান একটি যাত্রার মতো। এর আগেও সংবিধানের সংশোধন করা হয়েছে।"

রিজিজু আরও বলেন, "সংবিধান একটি পুস্তক। এদেশের নাগরিক হিসেবে আমাদেরও জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। সংবিধানেও সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন লোক বিভিন্ন মতামত রেখেছেন। সংবিধানে সংশোধনও করা হয়েছে। সকলেই জানে সংবিধান কোনও স্থায়ী তথ্য নয়। সময়ের সঙ্গে পরিবর্তন আসতে পারে। যদিও মূল প্রস্তাবনায় আমরা বদল আনতে পারি না। তবে গণতন্ত্রে কিছুই স্থায়ী নয়।"

রিজিজুর এই বক্তব্যের পরই ফের সরব হন বিরোধীরা। গত ২০২৩ সালের মে মাসে নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনের সময় সাংসদের নতুন ব্যাগে সংবিধানের প্রতিলিপি দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সংবিধানের আদি প্রতিলিপি দেওয়া হয়।

১৯৫০ এর ২৬ জানুয়ারি গৃহীত সংবিধানে ভারতকে 'সার্বভৌম, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক' হিসেবে প্রস্তাবনায় ব্যাখ্যা করা হয়েছিল। পরে ইন্দিরা গান্ধীর সরকার ১৯৭৬ সালে ৪২ তম সংশোধনী এনে তাতে 'ধর্মনিরপেক্ষ' ও 'সমাজতান্ত্রিক' শব্দদুটি যোগ করেন।

আদি সংবিধানের সেই প্রতিলিপিই সাংসদদের দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। সংশোধনীতে আনা শব্দ সরিয়ে দিয়ে সংবিধানে বদল আনার চেষ্টা করছে বিজেপি, এমনই অভিযোগ তোলে বিরোধীরা। সংবিধানের ৭৫ তম পূর্তি উপলক্ষ্যে বারবার আলোচনা দাবি করেন বিরোধীরা। অবশেষে সংসদের উভয় কক্ষে এনিয়ে বিতর্ক হতে চলেছে আগামী সপ্তাহে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+