মমতা'র পুজো দেওয়ার পরেই বন্ধ হবে জগন্নাথ মন্দিরের দরজা! কেন জানেন?
কথায় আছে প্রভু জগন্নাথ নাকি কখনও তাঁর ভক্তদের ফেরার না! কিন্তু আজ বুধবারই বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির। তাৎপর্যপূর্ণ ভাবে জগন্নাথ মন্দিরে পুজো দিতেই পুরী গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলেই তাঁর প্রভু জগন্নাথের কাছে যাওয়ার কথা রয়েছে তাঁর। কিন্তু চার ঘন্টার জন্যে মন্দির বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
বেশ কিছু রীতি এবং আচার পালন হওয়ার কথা রয়েছে। আর সেই কারণে মন্দির বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। ফলে মুখ্যমন্ত্রী কখন পুজো দেবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে একটা ধোঁয়াশা থেকে গিয়েছে।

'বানাকা লাগি' রীতি পালিত হয় জগন্নাথ মন্দিরে
জানা গিয়েছে, 'বানাকা লাগি' রীতি পালিত হয় জগন্নাথ মন্দিরে। প্রত্যেক বছর নিয়ম মেনেই চৈত্র মাসের প্রতিপদের দিন এই রীতি পালন করা হয়ে থাকে। জগন্নাথ মন্দিরের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ রীতি। এই সময়ে প্রভু জগন্নাথ মন্দির, বলরাম এবং সুভদ্রার শৃঙ্গার করা হয়। আর তা চলাকালীন মন্দিরের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয় না। গর্ভগৃহের মধ্যেই এই শৃঙ্গার আচার পালন করা হয়। আর সেজন্যে আজ বুধবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শন বন্ধ থাকবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে।

চার ঘন্টা মন্দির বন্ধ থাকবে
ওই সময়েই মন্দিরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময়ে যেহেতু চার ঘন্টা মন্দির বন্ধ থাকবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়া নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যাচ্ছে না। তবে একটি সুত্র বলছে, এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পুজো দেবেন মমতা। মঙ্গলবার ভুবনেশ্বর বিমানবন্দরে নেমেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এটি সম্পূর্ণ ভাবেই ব্যক্তিগত একটি সফর। এমনকি পুরির মন্দিরে পুজো দেওয়ার জন্যেই তিনি এসেছেন বলেও সাংবাদিকদের জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার সময়েই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

একাধিক ঘটনার মুখোমুখি হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে
এর আগে পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে একাধিক ঘটনার মুখোমুখি হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি একটা সময়ে মন্দিরে ঢুকতে বাঁধাও দেওয়া হয় তাঁকে। ২০১৭ সালের এই ঘটনা ঘটে। মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালে সেবায়েতদের একাংশ বিক্ষোভ দেখান। অন্যদিকে ২০২০ সালেও মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়ে জয় শ্রী রাম স্লোগান তাঁকে ঘিরে দেওয়া হয়। এই অবস্থায় আজ বুধবার ফের মন্দিরে যাবেন তৃণমূল সুপ্রিমো।

জমি খতিয়ে দেখতে যান মমতা
পুরীতে রাজ্য সরকারের তরফে যে গেস্ট হাউস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার সকালে প্রস্তাবিত সেই জমি খতিয়ে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন গোটা এলাকা। এমনকি কথা বলেন ওডিশা সরকারের আধিকারিকদের সঙ্গেও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications