শুক্রবারের নমাজের পর অশান্তি, উত্তরপ্রদেশে হিংসায় জড়িত অভিযুক্তদের বাড়িতে চলল বুলডোজার

বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নুপূর শর্মার ইসলামের হজরত মহম্মদকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য গোটা দেশে মুসলিমদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। ভারতের একাধিক জায়গায় ইতিমধ্যেই সাম্প্রদায়িক অশান্তির খবর পাওয়া গিয়েছে, যার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। শনিবার নুপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের সাহারানপুর উত্তপ্ত হয়ে ওঠে। রবিবার সাহারানপুরের পুলিশ পুরসভার একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা গিয়েছে পুরসভা ভারী পুলিশ মোতায়েন করে বুলডোজার নিয়ে দু'‌টি বাড়ির একাংশ ভাঙছে। শান্তি ও সামাজিক সম্প্রীতি বিঘ্ন করায় ধৃত দুই অভিযুক্তের এটি বাড়ি। সাহারানপুর থেকে মোট ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন জেলা পুলিশ প্রধান।

উত্তরপ্রদেশে হিংসায় জড়িত অভিযুক্তদের বাড়িতে চলল বুলডোজার

পুলিশের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত মুজাম্মিল ও আব্দুল ওয়াকিরের বাড়িতে গিয়েছে পুলিশ ও পুরসভার দল, বেআইনি নির্মাণের অভিযোগ তুলে বুলডোজার দিয়ে প্রথমে বাড়ির গেট ভাঙা হয় এবং বাইরের দেওয়াল ভেঙে দেওয়া হয়। গত ৩ জুন এই একই ইস্যু নিয়ে কানপুর শহরেও হিংসাত্মক সংঘর্ষ হয়েছিল, পুলিশ রবিবার সেই ঘটনার সঙ্গে যুক্ত স্থানীয় নেতা জাফর হায়াত হাশমির সঙ্গে সংযোগ রয়েছে এক জমি মাফিয়ার সম্পত্তিও ভাঙচুর করে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (‌আইন-শৃঙ্খলা)‌ আনন্দ প্রকাশ তিওয়ারি জানিয়েছেন যে কানপুর বিকাশ কর্তৃপক্ষ (‌কেডিএ)‌ মহম্মদ ইশতিয়াক নামে একজনের নতুন তৈরি হওয়া বহুতল ভেঙে দিয়েছে, এই মহম্মদ ইশতিয়াক ৩ জুন কানপুর সংঘর্ষের প্রধান অভিযুক্ত জাফর হায়াত হাশমির ঘনিষ্ঠ আত্মীয় বলে জানা গিয়েছে। এই বহুতলটি কানপুরে যেখানে সংঘর্ষ হয়েছিল তার ৩ কিমি দূরে স্বরূপনগরে অবস্থিত। তিওয়ারি এ প্রসঙ্গে বলেন, '‌মনে করা হচ্ছে এই সংঘর্ষের ঘটনার যে প্রধান অভিযুক্ত সে এই বহুতল তৈরিতে টাকা বিনিয়োগ করেছিল।' পুলিশ এও জানিয়েছে যে এই ভাঙচুর নিয়ম ও প্রবিধান মেনে করা হয়েছে। শুক্রবারই স্থানীয় আদালত গ্রেফতার হওয়া হাশমি, জাভেদ আহমেদ খান, মহম্মদ রাহিল ও সুফিয়ানকে ৭২ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকার অনুমোদন দিয়েছে। তিওয়ারি বলেছেন, '‌আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তদের শনিবার সকালে হেফাজতে নেওয়াআ হয়েছে এবং মঙ্গলবার সকাল পর্যন্ত এই হেফাজত বহাল থাকবে।'‌ ‌

প্রসঙ্গত, হজরত মহম্মদের বিরুদ্ধে দুই বিজেপি নেতার করা বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্যজুড়ে হিংসাত্মক পরিস্থিতির পর এখনও পর্যন্ত পুলিশ ২৩০ জনকে গ্রেফতার করেছে। সাতটি জেলায় ১১টি মামলা দায়ের করা হয়েছে। সব মামলা গুরুতর অপরাধের জন্য দায়ের করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে সিসি ক্যামেরা খতিয়ে দেখে যে সব ষড়যন্ত্রকারী ও অভিযুক্তদের সনাক্ত করা গিয়েছে তাদের দ্রুত যেন গ্রেফতার করা হয়। জাতীয় সুরক্ষা আইন ও গ্যাংস্টার আইন অনুযায়ী এই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেছেন যে রাজ্যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ এই ঘটনার জন্য দায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+