অপেক্ষার অবসান, দীর্ঘ জল্পনার পর অবশেষে ঘোষণা হয়ে গেল গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম
অপেক্ষার অবসান, দীর্ঘ জল্পনার পর অবশেষে ঘোষণা হয়ে গেল গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম
টালবাহান চলছিলই। বিজয় রূপানির (Vijay Rupani) উত্তরসূরি কে হবে তা নিয়ে ক্রমেই বাড়ছিল জল্পনা। এমনকী শোনা যাচ্ছিল বেশ কিছু নামও। অবশেষে ঠিক হয়ে গেল গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রীর(Gujarat Chief Minister) নাম। রবিবার ভারতীয় জনতা পার্টি (BJP) গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলকে (Bhupendra Patel) বেছে নিয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার সকাল থেকেই দীর্ঘ আলোচনার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে গেরুয়া শিবির।

এদিন গান্ধীনগরের কমলমে বিজেপি কোর কমিটির সভা থেকেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই সভাতেই উপস্থি ছিলেন বিজেপির প্রায় সমস্ত বিধায়কই। এই সভায় উপস্থিত ছিলেন গুজরাতের রাজ্য সভাপতি সি আর পাতিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, উপ মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল, কেন্দ্রীয় সুপারভাইজার নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ যোশী এবং তরুন চুগের মতো নেতারাও।তারপরেই সর্বোসমম্তি ক্রমে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম হিসাবে উঠে আসে পাতিদার সম্প্রদায়ের নেতা ভূপেন্দ্র প্যাটেল।
এদিকে ভূপেন্দ্র প্যাটেল বর্তমানে ঘাটলোদিয়া আসনের বিধায়ক। শেষ পাওয়া খবর অনুযায়ী গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিই প্রথম ভূপেন্দ্র প্যাটেলের নাম প্রস্তাব করেছিলেন। শুরুতেই তাঁর প্রস্তাবকে সমর্থম করতে দেখা যায় উপ মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলকে। এদিকে রূপানি তরজায় গত কয়েকদিন ধরেই ব্যাপক শোরগোল চলছিল গুজরাতের রাজ্য-রাজনীতিতে। এদিকে রূপানি জৈন সম্প্রদায়ের নেতা। সাংগঠনিক নেতা হলেও রূপানি সেভাবে কোনওদিনই জননেতা হয়ে উঠতে পারেনি তিনি। তাই শীঘ্রই যে রূপানির জায়গায় প্রভাবশালী কোনও জনগোষ্ঠীর নেতাকে মুখ্যমন্ত্রী করতে পারে তা এক প্রকার ঠিকই করে ফেলেছিল গেরুয়া শিবির।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications