কর্নাটক জয়ের পর সমীকরণ বদল! মমতা নয়, কংগ্রেসের প্রশংসা করে আলাদা আলাদা বৈঠক NCP ও উদ্ধব গোষ্ঠীর

কর্নাটকে কংগ্রেসের বিপুল জয়ে বিরোধী শিবিরের সমীকরণটাই যেন বদলে গিয়েছে। যেসব দল মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু-আধটু প্রশংসা করত তারাই এখন কংগ্রেসের তীব্র প্রশংসায় মগ্ন। আর কংগ্রেসকে সামনে রেখেই তারা ২০২৪-এর ভোট বৈতরণী পার করতে চায় বলেও ইঙ্গিত দিয়েছে।

এদিন মুম্বইতে আলাদা আলাদা করে বৈঠক করে মহারাষ্ট্র বিকাশ আঘাদির দুই বড় জোট সঙ্গী শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং এনসিপি। সূত্রের খবর উভয় দলই রাজ্য বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করেছে।

কর্নাটক জয়ের পর সমীকরণ বদল বিরোধী শিবিরে

ঠিক চারদিন আগে কংগ্রেস দক্ষিণের যে একমাত্র রাজ্যে বিজেপি শাসনে ছিল, সেখানে বিপুল ব্যবধানে গেরুয়া শিবিরকে পরাস্ত করেছে। সেই ভোটের ফলের পরে এনসিপি প্রধান শরদ পাওয়ার এই জয়ের জন্য এবং প্রতিটি রাজ্যে বিজেপিকে হারাতে বিরোধী দলগুলিকে পথ দেখানোর জন্য কংগ্রেসের প্রশংসা করেন।

পাশাপাশি শরদ পাওয়ার বিরোধী ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি কংগ্রেসের এই জয়ের পরে সব মনোভাবাপন্ন দলগুলিকে একত্রিত হওয়ার বার্তাও দিয়েছেন। তিনি বলেছেন, কর্নাটক থেকে বার্তা পাওয়া গিয়েছে। তিনি বলেছেন, কর্নাটকে কংগ্রেসের মতো দল যদি বিজেপিকে পরাজিত করতে পারে, তাহলে অন্য রাজ্যে সমমনোভাবা পন্ন দলগুলিকে একত্রিত হওয়া উচিত।

কর্নাটক জয়ের পর সমীকরণ বদল বিরোধী শিবিরে

বিজেপির পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পাওয়ার কান্নাডিগাদেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এবার কর্নাটকের সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খ্ণ্ড, পঞ্জাব, দিল্লি, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও কেরলের মতো রাজ্যে বিজেপি ক্ষমতার বাইরে চলে গেল।

কর্নাটকে কংগ্রেসের জয়ের পরেই তৃণমূল কংগ্রেসে পরিস্থিতি বুঝে ২০২৪-এর সাধারণ নির্বাচনে কংগ্রেসকে সমর্থন দিতে চাইছেন। কিন্তু কংগ্রেস তৃণমূলের এই পদক্ষেপকে স্বাগত জানায়নি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, সেখানে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে।

কর্নাটক জয়ের পর সমীকরণ বদল বিরোধী শিবিরে

তিনি কটাক্ষ করে বলেছেন, কংগ্রেস কর্নাটকে জেতার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে, কংগ্রেসের সমর্থন দরকার। কিন্তু কর্নাটকের নির্বাচনের আগে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এমন কথা শোনা গিয়েছে? এব্যাপারে রাহুল গান্ধীকে সাংসদ পদে অযোগ্য ঘোষণার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসেননি বলে স্মরণ করিয়ে দিয়েছেন অধীর চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+