Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিধানসভা নির্বাচনের আগে গুজরাতে এই নির্বাচনে 'বড় ধাক্কা' বিজেপির

ডিসেম্বরে বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা গুজরাত রাজ্য বিজেপির। গুজরাত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে সবকটি আসনেই হারল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি।

ডিসেম্বরে বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা গুজরাত রাজ্য বিজেপির। গুজরাত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে সবকটি আসনেই হারল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। বড় ব্যবধানে সবকটি আসনই জিতেছে নির্দলরা।

বিধানসভা নির্বাচনের আগে গুজরাতে এই নির্বাচনে 'বড় ধাক্কা' বিজেপির

নিজেদের ইচ্ছে মতো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুনের নানা পরিবর্তন আনার অভিযোগ উঠেছিল এবিভিপির বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপেরও অভিযোগ উঠেছিল। এমন কী ছাত্র সংগঠনের ক্ষমতা ধরে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাহায্যে ছাত্র সংসদের নিয়মকানুনেও নানা পরিবর্তন আনা হয় বলে অভিযোগ। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপির জনপ্রিয়তা ক্রমেই হ্রাস পাচ্ছিল।

বিধানসভা নির্বাচনের আগে গুজরাতে এই নির্বাচনে 'বড় ধাক্কা' বিজেপির

ফলে এবিভিপির 'জোরজুলুম'-এর বিরুদ্ধে অরাজনৈতিক মঞ্চ গড়ে একের বিরুদ্ধে এক নির্দল প্রার্থী দাঁড় করায় বাকি সব ছাত্র সংগঠন। অন্যদিকে, কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই, দলিত, বাম সবকটি ছাত্র সংগঠনই পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বয়কটের ডাক দেয়। ফাঁকা মাঠেও, ১০ টি আসনেও বড় ব্যবধানে হারে এবিভিপি। বিপুল ভোটে জেতে নির্দল প্রার্থীরা।

গুজরাত নির্বাচনের আগে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এবিভিপির এমন ফলাফলকে যথেষ্ট তাৎপর্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কানহাইয়া কুনার, উমর খালিদের মতো ছাত্র নেতারা অভূত-পূর্ব জয়ের জন্য গুজরাত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+