ঘণ্টায় স্পিড ২৮০ কিমি, কোচ তৈরিতে খরচ ২৭.৮৬ কোটি! বন্দে ভারতের 'পাশে'ই তৈরি হচ্ছে Bullet Train
Bullet Train: শুধু বন্দে ভারত (Vande Bharat Express) নয়, যাত্রী পরিষেবায় গতি আনতে ভারতের বুকে ছুটবে বুলেট ট্রেন। মুম্বই এবং আহমেদাবাদের মধ্যে ছুটবে প্রথম এই ট্রেন। আর সেই অনুযায়ী ট্র্যাক বানানোর কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। জানা গিয়েছে, জাপানের শিনকানসেন ই৫ সিরিজের (First Shinkansen E5 Bullet Train) ট্রেন চালানো হবে এই রুটে। তবে এই ট্রেন আমদানি নয়, বরং ভারতে বানানোর উপরেই জোর দিতে চায় সরকার।
আর সেজন্য ইতিমধ্যেই সরকারী মালিকানাধীন সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) দুটি উচ্চ-গতির ট্রেনের নকশা, উত্পাদনের জন্য 867 কোটি টাকার একটি চুক্তি পেয়েছে। সংস্থার বেঙ্গালুরু রেল কমপ্লেক্সে এই ট্রেন (Bullet Train) বানানো হবে। মনে করা হচ্ছে আগামী ২০২৬ সালের মধ্যে তা তৈরি হয়ে যাবে।

- Bullet Train: টপ স্পিড ২৮০ কিলোমিটার!
ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) এর তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল রান মুম্বই-আহমেদাবাদ রুটের ট্রায়াল করা হতে পারে। নিউজ ১৮ এর প্রকাশিত খবর অনুযায়ী, ভারতে তৈরি বুলেট ট্রেনের টপ স্পিড প্রতি ঘণ্টায় ২৮০ কিলোমিটার হতে পারে অন্যদিকে অপারেশনাল স্পিড প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার হবে বলেও জানা গিয়েছে। এই ট্রেনগুলিকে আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা হবে এবং আধুনিক সমস্ত সুযোগ-সুবিধা এতে থাকবে। আগামীদিনে যাতে ভারতে তৈরি বুলেট ট্রেনের রফতানি করা সম্ভব হয় সে কথা মাথায় রেখেই তা তৈরি করা হবে বলে জানা যাচ্ছে।
- Bullet Train: 27.86 কোটি খরচ তৈরি হবে কোচ
ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEL) দুটি বুলেট ট্রেন তৈরি করবে। প্রত্যেক ট্রেনে ৮ কোচ থাকবে। প্রত্যেক কোচ তৈরি করতে 27.86 কোটি টাকা খরচ হবে বলেও জানা গিয়েছে। এইভাবে দুটি ট্রেন তৈরির জন্য মোট চুক্তির মূল্য ৮৬৬.৮৭ কোটি টাকা ধরা হয়েছে বলে জানা গিয়েছে।
- Bullet Train: ২০২৬ সালে ডেলিভারি
দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেন ২০২৬ সালের শেষের মধ্যে তৈরি হয়ে যাবে। ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) সূত্রে খবর, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত হবে ট্রেনগুলি। যাত্রীদের জন্য থাকবে সর্বোচ্চ সুবিধা। এমনকি আসন হবে আরও বেশি আরামদায়ক। এমনকি ট্রেনের মধ্যেই থাকবে অনবোর্ড ইনফোটেইনমেন্ট সিস্টেম। আন্তর্জাতিক মান অনুযায়ী দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ওই বুলেট ট্রেন।
বলে রাখা প্রয়োজন, BEML ১০ টি বন্দে ভারত স্লিপারের ট্রেনসেট তৈরি করছে। ইতিমধ্যে প্রথম সেট আইসিএফকে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications