Arvind Kejriwal: কেজরিওয়ালের গ্রেফতারি! জার্মানি, আমেরিকার পর বড় বার্তা রাষ্ট্রপুঞ্জেরও
Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারী মামলায় গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! এরপরেই এই ইস্যুতে মুখ খুলেছেন জার্মানি এবং আমেরিকা। এবার আপ সুপ্রিমোর গ্রেফতারি নিয়ে মুখ খুলল রাষ্ট্রপুঞ্জ (United Nations)। একই সঙ্গে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়েও বার্তা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন, প্রত্যেক ভারতীয় নাগরিক যাতে রাজনৈতিক এবং নাগরিক অধিকার পান তা নিশ্চিত করতে হবে। এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ভোটের মুখে একাধিক ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। একদিকে আবগারী মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) গ্রেফতারি অন্যদিকে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ রাখা। যা নিয়ে লাগাতার মোদী সরকারকে আক্রমন শানাচ্ছে বিরোধীরা। বিশেষ করে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ইতিমধ্যে রাজপথে নেমেছে আপ। দফায় দফায় চলছে বিক্ষোভ। এই অবস্থায় গত কয়েকদিন আগেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে জার্মানি।
কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি ইস্যুতে জার্মানির এক কূটনীতিক বলেন, কেজরিওয়ালের ন্যায্য এবং পক্ষপাতহীন বিচারের অধিকারী। সমস্ত আইনি সাহায্য যাতে তিনি পান সেই বার্তাই দেওয়া হয় জার্মানির তরফে। এহেন মন্তব্যের পরেই জার্মানির রাষ্ট্রদূতকে তলব করে বিদেশমন্ত্রক।এবং অভ্যন্তরীণ ইস্যু, বিষয়টিতে নাক না গলানোর বার্তা দেওয়া হয়। এরপরেই এই ইস্যুতে বার্তা দেওয়া হয় আমেরিকার তরফও। একের পর এক ইস্যুতে রীতিমত উদ্বেগ প্রকাশ করা হয়।
কেজরিওয়াল (Arvind Kejriwal) নিয়ে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই প্রসঙ্গে বলেন। আমেরিকা প্রতিটি ইস্যুতে ন্যায্য, স্বচ্ছ এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়ার পক্ষে। যদিও কোনও ব্যক্তিগত কূটনৈতিক আলোচনার কথা তাঁরা বলছেন না, তবে অবশ্যই স্বচ্ছ এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়ার পক্ষে জোরাল সওয়াল করেন ম্যাথিউ। পাশাপাশি কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করা নিয়েও বার্তা দেয়। আর এই অস্বস্তির মধ্যেই মুখ্যমন্ত্রীর গ্রেফতারি, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক।
বলেন, প্রত্যেকের রাজনৈতিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত রাখতে হবে। কারোর অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে ভারতে লোকসভা নির্বাচন নিয়েও মন্তব্য করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্র। বলেন, প্রত্যেক নাগরিক যাতে অবাধ এবং সুষ্ঠু ভাবে ভোট দিতে পারে সেই আশা রাখছে রাষ্ট্রপুঞ্জ। এমন আভ্যন্তরীন ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications