থুতু ফেললে এবার ৬ মাসের হাজতবাস!
উত্তরাখণ্ডে এবার পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে লাগু হতে চলেছে বেশ কিছু নিয়ম নীতি। সরকারি দফতরে বা রাস্তাঘাটে কেউ যদি থুতু ফেলেন, তাহলে তাঁর ৫ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের জেল হতে পারে।
দেরাদুন, ২৪ মার্চ : উত্তরপ্রদেশে বিজেপি সরকার আসার পর থেকেই একের পর এক নিয়ম নীতি লাগু হয়ে চলেছে। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের নির্দেশে পান , গুটখা সেবনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সরকারি দফতরে। পিছিয়ে নেই প্রতিবেশী উত্তরাখণ্ডও। সেখানে এবার পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে লাগু হতে চলেছে বেশ কিছু নিয়ম নীতি।
বিজেপি শাসিত উত্তরাখণ্ডে সরকারি দফতরে বা রাস্তাঘাটে কেউ যদি থুতু ফেলেন, তাহলে তাঁর ৫ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের জেল হতে পারে। এরকমই নিয়ম লাগু করতে চলেছে সেরাজ্যের ত্রিবেন্দ্র সিং রাওয়াত প্রশাসন।

উত্তরাখণ্ডের নগরোন্নয়ন দফতরের আধিকারিকরা জানিয়েছেন গত বছরে পাশ হওয়া নভেম্বরের ' অ্যান্টি লিটরিং ল ' অনুযায়ী , রাজ্যের সমস্ত পৌর এলাকায় এই নিয়ম লাগু হবে। এই নিয়মকে নিয়ে খুশি এলাকাবাসীরাও।
দেরাদুন নগর নিগমের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে তাঁরা স্যানিটাইজেশন ইন্সপেক্টর সমেত একাধিক ব্যক্তিকে এই কাজে নিযুক্ত করেছেন। পথে ঘাটে যদি কাউকে থুতু পেলতে দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে যেন অভিযুক্তকে ধরে চালান কাটা হয়, তারও নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মীদের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications