তিন তালাকে জয়ের পর এবার এই আইন আনতে সওয়াল মুসলিম মহিলাদের

এবার বহুগামীতা বা বহুবিবাহ বিরোধী আইন আনার পক্ষ্যে সওয়াল করতে শুরু করেছেন মুসলমান মহিলারা।

তিন তালাকে জয় এসেছে দীর্ঘ সংগ্রামের পর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাৎক্ষণিক তালাক বিরোধী আইন তৈরির পথে এগিয়ে গিয়েছে কেন্দ্র। বিল পাশ হয়ে গিয়েছে লোকসভায়। এবার বহুগামীতা বা বহুবিবাহ বিরোধী আইন আনার পক্ষ্যে সওয়াল করতে শুরু করেছেন মুসলমান মহিলারা।

তিন তালাকে জয়ের পর এবার আইন আনতে সওয়াল মুসলিম মহিলাদের

বৃহস্পতিবার তর্কবিতর্কের পর তিল তালাক বিরোধী আইন লোকসভায় পাশ হয়। তারপরই বহুবিবাহ বিরোধী আইন তৈরি করার দাবি উঠতে শুরু করেছে।

বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা বহুবিবাহ করলেও মুসলমান সমাজে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়। একাধিক পুরুষ বহুবিবাহ করেন। যা নিয়ে বহু সংসারে অশান্তি চরমে ওঠে। এই অবস্থাই আইন করে বদলের দাবি জানিয়েছেন মুসলিম মহিলাদের একাংশ।

অনেকের মতেই, তিন তালাকের চেয়েও সতীনের সঙ্গে ঘর করা অথবা স্বামীর বহুবিবাহ আরও বেশি ভয়ানক। তিন তালাকের বিরুদ্ধে রায় দিয়ে যুদ্ধ জয় সবে শুরু হল। শেষ হবে বহুগামীতাকে আইন করে নিষিদ্ধ করতে পারলে তবেই। তাহলে মুসলমান মহিলারা যথার্থ সম্মান পাবেন বলে অনেকে মনে করছেন।

এর মধ্যে আর একটি মুসলিম সমাজের বিবাহ সংক্রান্ত প্রথা নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। সেটি হল নিকাহ-হালাল। এই প্রথায় একবার তিন তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে স্বামী মনের বিবাদ মিটিয়ে থাকতে পারেন না। সেই মহিলাকে পরপুরুষের ঘর করতে হয় একমাস। সেই পুরুষের সম্মতি নিয়ে তারপরে ঘরে তোলা যায় স্ত্রীকে। এই প্রথারও অবসান হোক চাইছেন মুসলিম মহিলারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+