মোদীর নয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রক কে পাচ্ছেন! গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের সম্ভাব্য তালিকায় চমক
রাজকীয় দাপটে বিপুল জনসমর্থন নিয়ে এবার দ্বিতীয়বারের জন্য আসতে চলেছে মোদী সরকার। দিল্লির তখত এখন সেই অপেক্ষায়।
রাজকীয় দাপটে বিপুল জনসমর্থন নিয়ে এবার দ্বিতীয়বারের জন্য আসতে চলেছে মোদী সরকার। দিল্লির তখত এখন সেই অপেক্ষায়। দেশ জুড়ে এই মুহূর্তে একটাই আগ্রহ, দ্বিতীয়বারের মোদী- মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছেন, তা নিয়ে। একনজরে দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য তালিকা।

বড় চমক স্বরাষ্ট্রমন্ত্রক ঘিরে
সূত্রের দাবি, মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় বড় চমক হিসাবে আসতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নাম। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রকের জন্য উঠে আসছে অমিত শাহের নাম। এই মন্ত্রেকর জন্য প্রথমেই তাঁকে পছন্দ বিজেপির ওপর মহলের। এরপরই এই মন্ত্রকের জন্য রাজনাথ সিং এপ নামও উঠে আসছে।

প্রতিরক্ষা নিয়ে কী ভাবা হচ্ছে!
মনে করা হচ্ছে, যদি স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের হাতে যায়, তাহলে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে নিয়ে আসা হবে রাজনাথ সিং কে। সেক্ষেত্রে স্বভাবতই প্রশ্ন থেকে যাচ্ছে নির্মলা সীতারমনকে নিয়ে। প্রসঙ্গত, রাফালে নিয়ে বিরোধীরা যতই সরব হয়েছেন ,সেই আঘাতের জোরদার প্রত্যাঘাত করেছেন নির্মলা। ফলে তাঁকে বিজেপি নেতৃত্ব বড় পুরস্কারে ভূষিত করতে চায়। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রক ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে।

অর্থমন্ত্রক
অরুণ জেটলির শারীরিক অবস্থার কথা মাথায় রেখে অর্থ মন্ত্রক নিয়েও বিশেষ ভাবনা রয়েছে বিজেপি থিঙ্ক ট্যাঙ্কের। সূত্রের খবর সত্য়ি হলে, এই মন্ত্রকে সম্ভবত এবার দেখা যেতে চলেছে পীযূষ গোয়েলকে। স্বভাবতই প্রশ্ন উঠছে , রেলমন্ত্রকের দায়িত্বে তাহলে কে থাকবেন। আর এই প্রশ্নের উত্তরে কোনও বড় চমক দিতে চলেছে বিজেপি শিবির। তবে সেই চমক বাংলার জন্য কোনও বড় খবর হবে কি না তা জানা যাচ্ছে না।

বিদেশমন্ত্রক
এখনও পর্যন্ত যা খবর, বিদেশমন্ত্রী হিসাবে সুষমা স্বরাজের কাজে ব্যাপক খুশি মোদী। ফলে সুষমা স্বরাজকে রাজ্যসভা থেকে এনে, ফের একবার বিদেশমন্ত্রকের দায়িত্ব দিতে চলেছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications