প্রথমবার বিয়ের পিঁড়িতে বসা বউ ঘর করেছেন তিন স্বামীর, অভিযোগ দায়ের পুলিশে

বিয়ের তিনবছরের মাথায় আহমেদাবাদের ব্যবসায়ী রাজুভাই জানতে পারলেন, তাঁর স্ত্রী পিঙ্কি সবমিলিয়ে তিনবার বিয়ে করেছেন। এবং এর আগের কোনও স্বামীকেই ডিভোর্স দেননি।

আহমেদাবাদ, ৮ ফেব্রুয়ারি : বিয়ের তিনবছরের মাথায় আহমেদাবাদের ব্যবসায়ী রাজুভাই জানতে পারলেন, তাঁর স্ত্রী পিঙ্কি সবমিলিয়ে তিনবার বিয়ে করেছেন। এবং এর আগের কোনও স্বামীকেই ডিভোর্স দেননি। [স্ত্রীকে ছেড়ে 'প্রেমে পাগল' শাশুড়িকে বিয়ে করল এক যুবক]

মোবাইল ফোনে স্ত্রী পিঙ্কি আগের বিয়ের বিষয়ে কথা বলছিলেন। তা শুনেই রহস্য উদ্ঘাটন করেন রাজুভাই। বলতে গেলে একেবারে মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। কারণ তিনবছর হল তাদের বিয়ে হয়েছে। বিয়ের ২ বছরের মাথায় তাদের একটি পুত্রসন্তানও হয়েছে। [বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোয় পুরুষের চেয়ে এগিয়ে ভারতের এই রাজ্যের মহিলারা!]

প্রথমবার বিয়ের পিঁড়িতে বসা বউ ঘর করেছেন তিন স্বামীর, অভিযোগ দায়ের পুলিশে

এই অবস্থায় গোটা ঘটনা জানতে পেরে পুলিশে অভিযোগ করেছেন রাজুভাই। জানিয়েছেন, ২০১৩ সালে একটি ম্যাট্রিমনি সাইটে পিঙ্কির বিয়ের বিজ্ঞাপন দেখে পছন্দ হয় রাজুভাইয়ের। সেখানে নিজের পরিচয় হিসাবে অবিবাহিত লিখেছিলেন। অর্থাৎ তিনি কখনও বিয়ে করেননি। [২৫তম স্ত্রীর করা অভিযোগে ২৭তম স্ত্রীর বাড়ি থেকে গ্রেফতার স্বামী]

তবে এতদিন পরে গোটা ঘটনা সামনে এসেছে। পুলিশে রাজুভাই আরও অভিযোগ জানিয়েছেন, পিঙ্কি টাকা ও সম্পত্তির ভাগ চেয়ে তাঁকে হুমকি দিয়েছেন। না হলে ছেলেকে মেরে ফেলার কথা বলেছেন। [২৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে তবেই বিয়ে করলেন দম্পতি]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+