নেত্রীকে রাস্তায় ফেলে মারধরের পর বিজেপি নেতার ১৮০ ডিগ্রি 'ভল্ট'! আক্রান্তকে 'বোন' বানিয়ে নিলেন বলরাম

স্থানীয় এলাকায় জলের সমস্যা ছিল। আর সেই জলের সমস্যা মেটানোর উদ্য়েগ নিয়ে স্থানীয় বিজেপি বিধায়কের কাছে গিয়েছিলেন গুজরাতের এনসিপি নেত্রী নীতু তেজওয়ানি।

স্থানীয় এলাকায় জলের সমস্যা ছিল। আর সেই জলের সমস্যা মেটানোর উদ্য়েগ নিয়ে স্থানীয় বিজেপি বিধায়কের কাছে গিয়েছিলেন গুজরাতের এনসিপি নেত্রী নীতু তেজওয়ানি। এরপরই নীতুকে রাস্তায় ফেলে মারধর করতে থাকেন মোদী রাজ্যের বিজেপি বিধায়ক বলরাম থাওয়ানি।

নেত্রীকে রাস্তায় ফেলে মারধরের পর বিজেপি নেতার ১৮০ ডিগ্রি ভল্ট! আক্রান্তকে বোন বানিয়ে নিলেন বলরাম

বলরাম থাওয়ানি কীভাবে রাস্তায় ফেলে এনসিপি নেত্রীকে মারধর করেন তা দেখেছে গোটা দেশ। ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তে। এরপরই বিজেপি নেতা তথা এলাকার বিধায়ক থাওয়ানি ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ক্ষমা চেয়ে নেন এনসিপি নেত্রীর কাছে। জানিয়ে দেন,'ভুলবশত' এমন কাজ করে ফেলেছেন তিনি। পাশাপাশি এনসিপি নেত্রী নীতুও বলরামকে রাখী পরিয়ে দিয়ে গোটা সমস্যার নিষ্পত্তি করেন।

বলরাম পরে, সাংবাদিকদের মুখেমুখী হয়ে জানিয়ে দেন, 'আমাদের মধ্যে যাবতীয় ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া হয়েছে। ও আমার বোনের মতো। আমি ওঁকে সমস্তরকমের সাহায্য করতে প্রস্তুত।' পাশাপাশি বলরাম দাবি করেন, গোটা ঘটনাই তিনি ভুল বশত ঘটিয়ে ফেলেছেন। 'গত ২২ বছর ধরে আমি রাজনীতিতে রয়েছি এমনচা কখনও ঘটেনি', বলে এদিন দাবি করেন গুজরাতের বিজেপি বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+