তৃতীয় দফার ১১৭টি আসনের লড়াইয়ে কার দখলে ক’টি, সমীক্ষক সংস্থার ইঙ্গিতে বুমেরাংয়ের আশঙ্কা

ভোট শুরুর আগে নির্বাচনী সমীক্ষায় উঠে এসেছে নানা তথ্য। আবার ভোট ফুরোলেই সমীক্ষক সংস্থাগুলি বুথ ফেরত সমীক্ষা নিয়ে বসে পড়বে।

ভোট শুরুর আগে নির্বাচনী সমীক্ষায় উঠে এসেছে নানা তথ্য। আবার ভোট ফুরোলেই সমীক্ষক সংস্থাগুলি বুথ ফেরত সমীক্ষা নিয়ে বসে পড়বে। তবু সাত দফা ভোটের ফাঁকে ফাঁকে নেতা-নেত্রীরা নানা মত যেমন দিচ্ছেন, তেমনই সমীক্ষকরাও তাঁদের মতামত প্রকাশ করছেন। সমীক্ষকদের মত মিলে গেলে এবার এনডিএ বড়সড় ধাক্কা খেতে পারে।

১৪টি রাজ্যের ১১৭টি আসনের ভোট

১৪টি রাজ্যের ১১৭টি আসনের ভোট

২৩ এপ্রিল দেশের ১৪টি রাজ্যে ভোট হয়। তৃতীয় দফায় এই ১৪টি রাজ্যের ১১৭টি আসনে নির্বাচনের কী ফল হতে পারে, তার আভাস দিয়েছে সমীক্ষক সংস্থা। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেই প্রতিবেদন বিজেপির পক্ষে খারাপ খবর।

কে কত আসন পেতে পারে

কে কত আসন পেতে পারে

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯টি আসন পেতে পারে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ৫৭টি আসন। ৩১টি আসন পেতে পারে অন্যান্যরা। এই প্রতিবেদনে আভাস কেরলে ভালো ফল করতে পারে সিপিএম। উত্তরপ্রদেশে ভালো ফল করতে পারে সপা-বিএসপি-আরএলডি।

২০১৪-য় কে কত আসন

২০১৪-য় কে কত আসন

২০১৪ সালে এই ১১৭টি আসনের মধ্যে বিজেপি-জোট পেয়েছিল ৬৭টি আসন। আর কংগ্রেস-জোট পেয়েছিল ২৬টি আসন। এবার সমীক্ষকদের আভাস এনডিএর আসন সংখ্যা কমে অর্ধেকেরও কম হয়ে যেতে পারে। তেমনই ইউপিএর আসন বেড়ে দ্বিগুণেরও বেশি হতে পারে।

প্রথম দুই দফাতেও একই ট্রেন্ড

প্রথম দুই দফাতেও একই ট্রেন্ড

সি-ভোটারের সমীক্ষা রিপোর্টে প্রথম দফা ও দ্বিতীয় দফা নিয়েও এমনই আভাস মিলেছিল। যাতে বিজেপি-জোট অর্ধেকেরও কম হয়ে যেতে পারে, আর কংগ্রেস-জোট বেড়ে দ্বিগুণেরও বেশি হতে পারে। এই সমীক্ষাকে অবশ্য গুরুত্ব দিতে রাজি নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+