হিংসা থামতেই দিল্লির যন্তর মন্তরে শান্তি মিছিলে যোগ দিয়ে ‘ভোলবদল’ কপিল মিশ্রের
হিংসা থামতেই এবার 'রং-বদল’ বিজেপি নেতা কপিল মিশ্রের। উত্তর-পূর্ব দিল্লিতে সিএএ পন্থী ও সিএএ বিরোধীদের মধ্যে গত কয়েকদিন ধরা সংঘর্ষের পর আস্তে আস্তে শান্ত হচ্ছে পরিস্থিতি। স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। ছন্দে ফিরছে সাধারণ মানুষ।

এমতাবস্থায় শনিবার রাজধানীর যন্তর মন্তরে শান্তিমিছিলে যোগ দিলেন বিতর্কিত বিজেপি নেতা কপিল মিশ্র। যদিও দিল্লির দাঙ্গা সংগঠিত করার পিছনে তাঁর হাত রয়েছে বলে একযোগে তোপ দেগেছে বিরোধীরা। কোনঠাসা হয়েছে বিজেপিও।
এবার দাঙ্গা থামতেই কপিল মিশ্রের এই 'ভোলবদলে’ স্বাভাবিক ভাবেই চাপানৌতর তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। একইসাথে এদিন সকালে একটি টুইট বার্তায় দিল্লিবাসীকে এই মিছিলে যোগদান করারও আহ্বান জানান তিনি। একই সাথে চারদিন ব্যাপী হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে দাঁড়ানোর কথাও বলতে দেখা যায় তাকে।
এদিকে তার বিরুদ্ধে জাফরাবাদে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তুলে দেওয়ার জন্য দিল্লি পুলিশকে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। পাশাপাশি হিংসায় উষ্কানিও দেওয়ারও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই সমস্ত মামলাই এখন আদালতের বিচারাধীন। পাশাপাশি এখনও পর্যন্ত দিল্লির এই সংঘর্ষে ৪২ জন মারা গেছেন বলেও জানা গেছে।












Click it and Unblock the Notifications