Petrol Diesel Price Hike: দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, তবে আপনার পকেট থেকে দিতে হবে না এক পয়সাও!

সোমবার পেট্রোল এবং ডিজেলের (Petrol and diesel) উপর অতিরিক্ত দু'টাকা অন্তঃশুল্ক বসানোর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সোমবার এক বিজ্ঞপ্তি দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

এতে জানানো হয়েছে, এখন থেকে পেট্রোলের উপর অন্তঃশুল্ক বাড়িয়ে ১৩ টাকা করা হল। ডিজেলের ক্ষেত্রে ওই শুল্ক ১০ টাকা করা হয়েছে। যা আগামীকাল অর্থাৎ, ৮ই এপ্রিল ২০২৫ তারিখ থেকে কার্যকর হতে চলেছে।

petrol pump

কীভাবে আপনার পকেটে চাপ ফেলবে না এই অন্তঃশুল্ক?

যদিও করের যেকোনও পরিবর্তন সাধারণত গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হয়। তবে পেট্রোল ও ডিজেলের খুচরো বিক্রয় মূল্যে কোনও পরিবর্তন হবে না, কারণ আন্তর্জাতিক তেলের দামের (International oil prices) পতনের কারণে খুচরো দামের হ্রাসের বিপরীতে অন্তঃশুল্ক বৃদ্ধি বন্ধ করা হবে। অর্থাৎ, এই দাম বৃদ্ধির কারণে যে সরাসরি গ্রাহকদের পকেটে আপাতত চাপ পড়বে না বলেই আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ত ওয়েল মার্কেটিং কোম্পানি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতেই পেট্রল ও ডিজেলের উপর অতিরিক্ত অন্তঃশুল্ক বসাচ্ছে কেন্দ্র।

মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা মন্দার আশঙ্কা তৈরি করছে। যা তেলের চাহিদা হ্রাস করতে পারে বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক তেলের দাম ২০২১ সালের এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সোমবার ব্রেন্ট ফিউচারের দাম ২.৪৩ মার্কিন ডলার বা ৩.৭ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৩.১৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যেখানে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২.৪২ মার্কিন ডলার বা ৩.৯ শতাংশ কমে ৫৯.৫৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

ভারত তার তেলের চাহিদা মেটাতে ৮৫ শতাংশ আমদানির উপর নির্ভরশীল। উল্লেখ্য, ২০১৩-১৪ সালে ব্র্যান্ডবিহীন পেট্রোলের উপর মোট কেন্দ্রীয় অন্তঃশুল্ক ছিল প্রতি লিটারে ৯.২ টাকা। যেখানে ব্র্যান্ডবিহীন ডিজেলের উপর ছিল প্রতি লিটারে ৩.৪৬ টাকা।

সাধারণত, বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ার ফলে সৃষ্ট লাভ বঞ্চিত করার জন্য সরকার নভেম্বর ২০১৪ থেকে জানুয়ারী ২০১৬ এর মধ্যে ৯ বার পেট্রোল এবং ডিজেলের উপর অন্তঃশুল্ক বৃদ্ধি করেছিল। সব মিলিয়ে এই ১৫ মাসে পেট্রোলের উপর শুল্ক প্রতি লিটারে ১১.৭৭ টাকা এবং ডিজেলের উপর ১৩.৪৭ টাকা বৃদ্ধি করা হয়েছিল। যার ফলে সরকারের অন্তঃশুল্ক দ্বিগুণেরও বেশি হয়ে ২,৪২,০০০ কোটি টাকায় পৌঁছেছে। এটি ২০১৪-১৫ সালে ৯৯,০০০ কোটি টাকা ছিল।

Take a Poll

সোমবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৪ টাকা। অন্যদিকে, চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০.৭৫ টাকা। নয়া দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৪.৭২ টাকা। পাশাপাশি মুম্বাইতে পেট্রোলের দাম ১০৪.২১ টাকা। তবে ভবিষ্যতে পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+