২০ বছর আগে ৪ আরএসএসকর্মী হত্যা! নতুন করে তদন্তের সিদ্ধান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
৪ আরএসএস প্রচারকের হত্যার প্রায় কুড়ি বছর পর, সেই তদন্ত আবার নতুন করে করার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। ১৯৯৯ সালে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার সমর্থকের হাতে মারা যান এই চার প্রচারক।
৪ আরএসএস প্রচারকের হত্যার প্রায় কুড়ি বছর পর, সেই তদন্ত আবার নতুন করে করার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। ১৯৯৯ সালে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার সমর্থকের হাতে মারা যান এই চার প্রচারক। ত্রিপুরা সরকার বিষয়টি নিয়ে সিট গঠন করেছে।

ঘটনার পিছনে বিশ্বাসগাতকতার অভিযোগ ওঠায় ফের সিট গঠন করা হয়েছে। ইনস্পেক্টর কমলেন্দু ভৌমিকের অধীনে এই সিট গঠন করা হয়েছে। যিনি এই কেসটি সম্পর্কে বিষদে জানেন। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন ত্রিপুরাক মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যে ত্রিপুরা সরকার ১৯৯৩-এ ছুরিকাহত হয়ে কংগ্রেসের পঞ্চায়েত প্রধান আশিস চৌধুরীর মৃত্যুর ঘটনাতেও নতুন করে তদন্তের কথা জানিয়েছে। কংগ্রেসের অভিযোগ ছিল সিপিএম এই ঘটনায় জড়িত ছিল।
এর আগে চার আরএসএস কর্মকর্তার হত্যার ঘটনায় রাজ্যের কাছে তদন্তের জন্য একাধিকবার দাবি জানিয়েছিল আরএসএস। যদিও সেই সময়কার বাম সরকার সেই দাবি মানেনি।
আরএসএস-এর চারকর্মী হলেন, শ্যামল সেনগুপ্ত( পশ্চিমবঙ্গ, অসম ও উত্তর পূর্বের জোনাল সেক্রেটারি), সুধাময় দত্ত( আগরতলার দায়িত্বপ্রাপ্ত), দীনেন্দ্রনাথ দে (দক্ষিণ অসমের দায়িত্বপ্রাপ্ত) শুভঙ্কর চৌধুরী( প্রচারক)-কে ১৯৯৯ সালে অপহরণ করেছিল এনএলএফটি জঙ্গিরা।












Click it and Unblock the Notifications