যৌন অপরাধে অভিযুক্তদের রেজিস্ট্রি তৈরি হতে চলেছে ভারতের এই রাজ্যে
গাড়িতে নিয়ে গিয়ে সাত জনের দুষ্কৃতী দল মালয়ালম অভিনেত্রীর শ্লীলতাহানি করে। আর এই ঘটনার পরে যৌন অপরাধে অভিযুক্তদের জন্য় নতুন রেজিস্ট্রি তৈরি করতে চলেছে কেরল সরকার।
কোচি, ২৩ ফেব্রুয়ারি : মালয়ালম অভিনেত্রীর শ্লীলতাহানির ঘটনায় পাঁচ দিন কাটতে না কাটতেই কড়া পদক্ষেপ করল কেরল পুলিশ। গাড়িতে নিয়ে গিয়ে সাত জনের দুষ্কৃতী দল মালয়ালম অভিনেত্রীর শ্লীলতাহানি করে। আর এই ঘটনার পরে যৌন অপরাধে অভিযুক্তদের জন্য় নতুন রেজিস্ট্রি তৈরি করতে চলেছে কেরল সরকার।[নিজের ধর্ষককে ভালোবাসে, জন্ম দিতে চায় তার সন্তানের : আদালতে তরুনীর বিরল বক্তব্য]
এই রেজিস্ট্রিতে অভিযুক্তের নাম, ঠিকানা ও কি ধরনের অপরাধ করেছে তা সকলের সামনে তুলে ধরা হবে। এর ফলে কোনও কোম্পানি কর্মী নিয়োগের আগে এই বিষয়ে তথ্য সামনে থাকায় তা যাচাই করে নিতে পারবে। এমনকী এই ধরনের অভিযুক্তদের গতিবিধিও নজরে রাখা যাবে।[শুধু জানুয়ারি মাসেই ১৪০টি ধর্ষণ ও ২৩৮টি শ্লীলতাহানির ঘটনা ঘটেছে দিল্লিতে]

এদিন বৃহস্পতিবার কেরলের রাজ্যপাল পি সতশিবম এলডিএফ সরকারের নীতি নির্ধারণ সংক্রান্ত তথ্য পেশ করেছেন। সেখানেই এই বিষয়ে ঘোষণা করা হয়েছে।
এর পাশাপাশি অন্য ধরনের অপরাধ রুখতেও কী ধরনের পদক্ষেপ কেরলের বাম সরকার করতে চলেছে তা বলে দেওয়া রয়েছে। মহিলাদের জন্য আলাদা দফতর খোলার ভাবনার কথাও জানানো হয়েছে।
সরকারি সূত্রে খবর, রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে একজন করে মহিলা পুলিশ অফিসার নিয়োগ করা হবে। একইসঙ্গে পুলিশে ১৫ শতাংশের বেশি হারে মহিলা কর্মী নিয়োগ করা হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications