নিজামুদ্দিন মসজিদে অনুষ্ঠান থেকেই দিল্লিতে করোনার গোষ্ঠী সংক্রমণ, আক্রান্ত আরও ৩৫

আশঙ্কাই সত্যি হল, দিল্লির নিজামুদ্দিনে মসজিদে অনুষ্ঠানের পরেই শুরু করোনার গোষ্ঠী সংক্রমণ

আশঙ্কাই সত্যি হল, শুরু হয়ে গেল গোষ্ঠী সংক্রমণ। দিল্লি ও অন্ধ্রের নিজামুদ্দিন এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া আরও ৩৫ জনের শরীরে মিলল করোনা। সোমবার বিকেল থেকেই এই এলাকার বাসিন্দাদের অনেকের মধ্যেই কোভিড ১৯ রোগের লক্ষণ দেখা দিয়েছিল। পাশাপাশি প্রায় তিনশো জনকে দিল্লির বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছিল। এবার আরও ৩৫ জনের শরীরে নতুন করে মিলল এই মারণ ভাইরাসের উপস্থিতি। এখনও পর্যন্ত মৃত ৯।

নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বাড়ল বিপদ

নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বাড়ল বিপদ

গত ১৩ থেকে ১৫ মার্চ নিজামুদ্দিন মসজিদ এলাকায় তাবিলঘিতে জমায়েতে ধর্মীয় সমাবেশ হয়। যেখানে সব রকম সামাজিক দূরত্বের বিধি নিষেধের তোয়াক্কা না করেই এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রায় কয়েকশো মানুষ। এমনকি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল, মায়ানমারের মতো দেশ থেকেও অনেকে অংশ নেন এই অনুষ্ঠানে। তারপর থেকেই ক্রমে ঘনীভূত হচ্ছিল আশঙ্কার মেঘ। দিল্লিতে এই ধর্মীয় সমাবেশ ঘিরেই গোষ্ঠী সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

দিল্লিতে নতুন করে আক্রান্ত ৩৫, মৃত ৯

দিল্লিতে নতুন করে আক্রান্ত ৩৫, মৃত ৯

নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কীভাবে এমন ধর্মীয় সভার আয়োজন হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখে কেজরিওয়ালের সরকার। লকডাউনের পর থেকে রাজধানীতে করোনা সংক্রমণের সংখ্যা অনেকটা কমেছে বলেই দাবি করছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। কিন্তু গত ২৪ ঘন্টাতেই পরিসংখ্যান তার বক্তব্যকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। এখনো পর্যন্ত দিল্লিতে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৫ এবং মৃতের সংখ্যা ৯।

মামলা দায়ের করে বন্ধ হল মসজিদ

মামলা দায়ের করে বন্ধ হল মসজিদ

এদিকে গতকালই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাজার মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলার কারণে ওই মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করার পুলিশকে নির্দেশ দেন। সরকারি কর্মকর্তারা জানান, ওই মসজিদে যারা যারা এসেছেন, তাদের সবাইকে ইতিমধ্যেই চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। আপাতত গোটা এলাকা কার্যত সিল করে রাখা হয়েছে। চলছে কড়া নজরদারিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+