৩৭০ বাতিল হওয়ার পর ৩৭ জন জমি কিনেছেন কাশ্মীরে, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

৩৭০ বাতিল হওয়ার পর ৩৭ জন জমি কিনেছেন কাশ্মীরে, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

প্রায় তিনবছর আগে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলোপ ঘটায় মোদী সরকার৷ শত বিরোধিতা সত্ত্বেও সেই সময় শক্ত হাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ৩৭০ দারা বিলোপের সময় সোশ্যাল মিডিয়া সহ সংবাদ মাধ্যমে যে সমস্ত বিষয়গুলি ভাইরাল হয়েছিল তার মধ্য অন্যতম হল এর ফলে সাধারণ ভারতীয়রা এবার জম্মু-কাশ্মীরে জমি কিনতে পারবেন৷ যা ২০১৯-এর অগাস্টের আগে সম্ভব ছিল না! সম্প্রতি এই বিষয়ে উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টির সাংসদ হাজি ফজলুর রহমান সংসদে প্রশ্ন করেছিলেন, '৩৭০ সরে যাওয়াতে কতজন ভারতীয় কাশ্মীরে জমি কিনেছেন৷ এবং কোথায় কিনেছেন? এই প্রশ্নেরই উত্তর দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক মঙ্গলবার জানিয়ছে যে এখনও পর্যন্ত ৩৪ জন অন্য রাজ্যের বাসিন্দা জম্মু-কাশ্মীরে জমি কিনেছেন৷

কী এই ৩৭০ ধারা?

কী এই ৩৭০ ধারা?

স্বাধীনতার পরবর্তী সময়ে ১৯৪৯ সালে ভারতভুক্তির শর্ত হিসেবে জম্মু-কাশ্মীরকে এই বিশেষ মর্যাদা দিয়েছিল তৎকালীন নেহরু সরকার৷ এই বিশেষ ধারা বলে জম্মু-কাশ্মীর বিশেষ রাজ্যের মর্যাদা পেত এবং প্রতিরক্ষা, বিদেশনীতির মতো কিছু বিষয় ছাড়া রাজ্যটিতে কোনও রকম হস্তক্ষেপ করতে পারত না ভারত সরকার৷ এমনকি ভারতের অন্য রাজ্যের বাসিন্দারা ওখানে জমি কিনে ব্যবসা বা বসবাস পর্যন্ত করতে পারত না৷

জমি কেনা নিয়ে কী জবাব দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক?

জমি কেনা নিয়ে কী জবাব দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক?

উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টির সাংসদ হাজি ফজলুর রহমানের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নিত্যানন্দ রাই জানিয়েছেন, জম্মু-কাশ্মীর প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে ২০১৯ এর অগাষ্ট থেকে এখনও পর্যন্ত ৩৪ জন জমি কিনেছেন কেন্দ্র শাসিত অঞ্চলটিতে৷ এই জায়গাগুলো কেনা হয়েছে জম্মু, রেয়াসি, উধমপুর, গাণ্ডেরওয়াল জেলাতে।

৩৭০ ধারা তুলে দেওয়ার সময় শক্ত বিরোধিতা এসেছিল স্থানীয় বিচ্ছিন্নতাবাদীদের থেকে

৩৭০ ধারা তুলে দেওয়ার সময় শক্ত বিরোধিতা এসেছিল স্থানীয় বিচ্ছিন্নতাবাদীদের থেকে

২০১৯ এর অগাস্ট সংসদে যেদিন এই বিল আনে মোদী সরকার সেদিন থেকে প্রায় ৬ মাস পর্যন্ত দেশের বামপন্থী সংগঠন ও রাজনৈতিক দলগুলি এবং তাদের সঙ্গে গলা মিলিয়ে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। এমনকি এই সিদ্ধান্ত নেওয়ার আগে এবং তারপর প্রায় ৬ মাস সেখানকার স্থানীয় নেতাদের গৃহবন্দি রাখতে বাধ্য হয়েছিল ভারত সরকার৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+