হাসপাতাল বেড নিয়ে চলছে কারচুপি, তেজস্বী সূর্যের অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড ১৭ মুসলিম যুবক
হাসপাতাল বেড নিয়ে চলছে কারচুপি, তেজস্বী সূর্যের অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড ১৭ মুসলিম যুবক
করোনার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও হাসপাতালের বেড নিয়ে কর্নাটকে কালোবাজারি চলছে। হাসপাতালের বেড আটকে রাখা হচ্ছে। আর এর নেপথ্যে ১৭ জন মুসলিম যুবক জড়িত রয়েছে। বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের এই বিস্ফোরক অভিযোগের পরেই সেই ১৭ জন যুবককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। বিবিএমপির পক্ষ থেকে আজই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

কর্নাটকে ভয়াবহ করোনা পরিস্থিতি
কর্নাটকে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। বিশেষকরে বেঙ্গালুরু শহরে। সেখানকার অর্ধেকের বেশি বাসিন্দা করোনা আক্রান্ত এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। করোনা সংক্রমণের কারণে হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। বেডের অভাবে রাস্তায় মরছেন রোগীরা। পরিস্থিতি সামাল দিতে কর্নাটকে দুই দফায় লকডাউন জারি করা হয়েছে।

বেড নিয়ে কালোবাজারি
বেঙ্গালুরুতে হাসপাতালের বেড নিয়ে কারচুপি বচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। ওয়ার রুমচ্যাটে তেজস্বা অভিযোগ করেছিলেন এই সংকটজনক পরিস্থিতিতেও টাকা নিয়ে বেড আটকে রাখা হচ্ছে। এই ঘটনায় ১৬ জন মুসলিম যুবক জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। তাঁদের নামও উল্লেখ করেছিলেন তিনি।

কড়া পদক্ষেপ পুরসভার
তেজস্বী সূর্যের এই বিস্ফোরক ওয়াররুম চ্যাটের পরেই ১৭ জন মুসলিম যুবককে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে। বিবিএমপি-র সাইথ জোনের কমিশনার তুলসি মদিনেনি জানিয়েছেন, তাঁদের কাজে পুনর্বহাল করা হতে পারে যদি যে এজেন্সিতে তাঁরা কাজ করছেন তাঁদের উপর পুরো বিষয়টি নির্ভর করছে। এদিকে পসারিত মুসলিম যুবদের দাবি মিথ্যে অভিযোগে তাঁদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

হাসপাতালে বেড দুর্নীতির তদন্ত
ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ পুলিশ। তবে এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। তাঁরা অভিযোক করেছেন ওয়ার রুমের আর কারোর বিরুদ্ধো কেন পদক্ষেপ করা হল না। তাঁরাও একই কাজ করছেন। বেেছ বেছে মুসলিম যুবকদের কেন নিশানা করা হচ্ছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications