সানি লিওনির পর এবার মালায়ালাম অভিনেত্রী অনুপমা বিহারের টেট প্রার্থী
মালায়ালাম অভিনেত্রী অনুপমা বিহারের টেট প্রার্থী
বিহারের জুনিয়র ইঞ্জিনিয়িরিং–এর আবেদনের তালিকায় শীর্ষে নাম ছিল বলিউড অভিনেত্রী সানি লিওনির। মার্কশিটে সানি লিওনির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ে বিহারের জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং দফতর। তবে ফের আরও একবার এই ধরনের ঘটনা ঘটল বিহারে। টেট প্রার্থীর স্কোর কার্ডের মেধা তালিকায় প্রার্থী ঋষিকেশ কুমারের পরিবর্তে ছবি রয়েছে মালায়ালাম অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনের, এটিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, উর্দু, সংস্কৃত ও সমাজ বিজ্ঞান এই তিনটে বাকি থাকা বিষয়ের এসটিইটির ফলাফল প্রকাশিত হয় ২১ জুন এবং ১২ মার্চ ফলাফল ঘোষণা করা হয়। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে ঋষিকেশ কুমার তাঁর অ্যাডমিট কার্ডে ছবি সংক্রান্ত ভুল শুধরে দেওয়ার জন্য জানুয়ারিতেই অভিযোগ জানিয়ে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় বিএসইবি–র সমালোচনায় মুখর রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব তাঁর টুইটে নীতীশ কুমারের সরকারকে কটাক্ষ করেন। তেজস্বী হিন্দিতে তাঁর টুইটে বলেন, 'জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সানি লিওনির শীর্ষস্থানে থাকার পর এখন রাজ্যের টেট পরীক্ষায় পাশ করেছেন অনুপমা পরমেশ্বরন। প্রত্যেক পরীক্ষায় ও নিয়োগে দুর্নীতি সহ নীতীশ জি কোটি কোটি যুব সম্প্রদায়ের ভবিষ্যত ধ্বংস করছেন। একটা নিয়োগ পদ্ধতি করতে তিনি দশক লাগিয়ে দেন, সেটাও দুর্নীতিতে ভরা থাকে।’
২০১৯ সালের গোড়ার দিকে জুনিয়র ইঞ্জিনিয়ারিং–এর মেধা তালিকায় ২৭ বছরের তরুণীর নাম ছিল সবার ওপরে, ওই তরুণীর নাম ছিল সানি লিওনি। ওই তরুণীর পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে কাজে। তাঁর বাবার নাম ছিল লিওনা লিওনি এবং ওই তরুণী অসংরক্ষিত বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে শীর্ষে ছিলেন।












Click it and Unblock the Notifications