Mahakumbh 2025: মহাকুম্ভে দাউ দাউ করে জ্বলছে আগুন, আতঙ্কে ছোটাছুটি, ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন
Fire Breaks Out at Mahakumbh 2025: ফের প্রয়াগরাজ মহাকুম্ভে আছড়ে পড়ল বিপদ। ফের অগ্নিকাণ্ডের খবর সামনে আসছে সেখান থেকে (Prayagraj fire news) । একাধিক তাঁবুতে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ছড়িয়েছে আতঙ্ক। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। ছুটে গিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।
একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হঠাত করেই কুম্ভমেলার সেক্টর ২২-এর একটি তাঁবুতে প্রথম এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা হু হু করে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য একাধিক তাবুতে।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ১৫টি তাঁবু পুড়ে গিয়েছে বলে খবর। যদিও ঘটনার সময় ওই তাবুতে কোনও মানুষ ছিল না। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা হয়নি। তবে হঠাত আগুন জ্বলতে দেখে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই অবস্থায় অনেকেই ছোটাছুটি শুরু করে দেন বলেও জানা যাচ্ছে। তবে কি কারণে ভয়াবহ এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন নেভানো হলেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তবে মনে করা হচ্ছে তাঁবুতে ঘটনার সময় রান্না হচ্ছিল। আর তা থেকেই লাগতে পারে আগুন।
বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার মধ্যরাতে মৌনি অমবস্যার স্নানকে কেন্দ্র করে প্রবল হুড়োহুড়ি পড়ে যায়। ঘটে যায় ভয়ঙ্কর পদপৃষ্টের মতো ঘটনা। আর এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ১০০ জনেরও বেশি মানুষ আহত।
#WATCH | Fire broke out in a few tents erected in an open area under the Chatnag Ghat Police Station area in Prayagraj today. The fire was doused and there was no casualty in the incident as per the Fire Department
— ANI (@ANI) January 30, 2025
Video source: UP Fire Department pic.twitter.com/23kKEVkRkl
যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের যোগী সরকার। বিশ্বমানের ব্যবস্থাপনায় কীভাবে এত বড় দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের সংবাদ শিরোনামে মহাকুম্ভ।
আগুন লাগল সেক্টর ২২-এর একাধিক তাবুতে। তাৎপর্যপূর্ণ ভাবে এই তাবুগুলি বুধবার যে এলাকায় পদপৃষ্টর ঘটনা ঘটে সেখান থেকে মাত্র ৬ কিমি দূরেই। ফলে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন যে সমস্ত তাঁবুতে আগুন লেগেছে তা সম্পূর্ণ বেআইনি।












Click it and Unblock the Notifications