মহাজোট ভাঙতেই নীতীশের বিরুদ্ধে বিষোদগার লালুর, আনলেন গুরুতর অভিযোগ

নীতীশ কুমারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন লালুপ্রসাদ যাদব। পালানোর পথে না পেয়েই ইস্তফা দিয়েছেন নীতীশ, কড়া ভাষায় আক্রমণ লালুর। বিহারে সরকার গঠনের দাবি জানাবেন লালু।

মহাজোট ভাঙা মাত্রই নীতীশ কুমারের বিরুদ্ধে বিষ উগরে দিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। সাংবাদিক সম্মেলন ডেকে তিনি পরিস্কার জানিয়ে দিলেন খুন ও দুর্নীতির ঝুলন্ত খাঁড়া থেকে বাঁচতেই ইস্তফা দিয়ে বিজেপির শরণ নিয়েছেন নীতীশ। সেইসঙ্গে বিহারে কংগ্রেস ও আরজেডি মিলিয়ে সব থেকে বেশি আসন থাকায় সরকার গঠনের দাবি জানাবেন বলেও জানিয়েছেন লালু।

 মহাজোট ভাঙতেই নীতীশের বিরুদ্ধে বিষোদগার লালুর, আনলেন গুরুতর অভিযোগ

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ হিসেবে যাদব পরিবারের লোভকেই দায়ী করেছেন নীতীশ কুমার। তবে আরজেডি-র সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই বলেও জানিয়েছেন নীতীশ। লালু অবশ্য সে পথে না হেঁটে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন নীতীশ কুমারকে। শুধুমাত্র দুর্নীতিই নয়, ১৯৯১ সালের খুনের মামলা ও বেআইনি অস্ত্র মামলা থেকে বাঁচতেই নীতিশ তেজস্বীর ইস্তফা চাননি। নিজেকে বাঁচাতেই তিনি বিজেপির শরণাপন্ন হয়েছেন বলে পাল্টা অভিযোগ করেছেন লালু। এমনকী ইস্তফা দেওয়ার আগে তাঁর সঙ্গে বা কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে নীতীশ কোনও আলোচনাই করেননি বলে দাবি করেছেন লালু।

তবে মহাজোট ভেঙে যায়নি বলেই দাবি করেছেন লালুপ্রসাদ যাদব। শুধুমাত্র নীতীশ কুমারের ইস্তফা দিলেও আরজেডি, কংগ্রেস ও জেডিইউ এখনও একসঙ্গেই রয়েছে বলে দাবি করেছেন লালু। নীতীশ কুমার পদত্যাগ করার পর এখন বিহারে আরজেডিই বৃহত্তম দল হওয়ায় তারাই সরকার গঠনের দাবি করবে বলে জানিয়েছেন লালু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+