মা সোনিয়া গান্ধীর পর এবার মেয়েও করোনা আক্রান্ত, উপসর্গ হালকা, টুইট প্রিয়াঙ্কা গান্ধীর

মা সোনিয়া গান্ধীর পর এবার মেয়েও করোনা আক্রান্ত, উপসর্গ হালকা, টুইট প্রিয়াঙ্কা গান্ধীর

সোনিয়া গান্ধী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার প্রিয়াঙ্কা গান্ধীরও কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ল। একদিন আগেই কংগ্রেসে অন্তর্বতীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর করোনা হওয়ার খবর পাওয়া যায়। এরপর শুক্রবারই প্রিয়াঙ্কা টুইট করে জানান যে তিনি কোভিড পজিটিভ এবং হালকা উপসর্গ। কংগ্রেস নেত্রী তাঁর টুইটে বলেছেন, '‌সমস্ত বিধি মেনে আমি নিজেকে বাড়িতে কোয়ারেন্টাইন করেছি। আমি অনুরোধ করব যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে তাঁরা সতর্কতা অবলম্বন করুন।'‌

মা সোনিয়া গান্ধীর পর এবার মেয়েও করোনা আক্রান্ত, উপসর্গ হালকা, টুইট প্রিয়াঙ্কা গান্ধীর

সোনিয়া গান্ধীর কোভিড পজিটিভ ধরা পড়ার পরে বৃহস্পতিবার প্রিয়াঙ্কা গান্ধী তাঁর লখনউ সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরে আসেন। তবে হঠাৎ করে সূচি পরিবর্তনের কোনও কারণ জানানো হয়নি। লখনউতে দু'‌দিনের বৈঠকে উত্তরপ্রদেশে দলের পুনরুজ্জীবনের কৌশল নিয়ে আলোচনা করা হয়েছিল।

বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীর হালকা উপসর্গ দেখা যায় এবং বৃহস্পতিবার টেস্টের পর তাঁর কোভিড-১৯ হয়েছে বলে জানা যায়। প্রসঙ্গত, কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা ও সোনিয়া গান্ধী গত কয়েক সপ্তাহ যাবৎ একাধিক নেতার সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের মধ্যে অনেকেরই কোভিড পজিটিভ সনাক্ত হয়েছে। সূর্যেওয়ালা বলেছেন, '‌৮ জুনের আগে কংগ্রেস প্রেসিডেন্টকে ইডির কাছে হাজিরা দিতে হবে, আমরা আগেই ইডিকে তাঁর করোনা হওয়ার খবর দিয়েছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে আর কোনও তথ্য পেলে আমরা তা পোস্ট করব।'‌

সোনিয়া গান্ধীর করোনা ভাইরাস হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন। সোনিয়া গান্ধীর দ্রুত সুস্থতার জন্য জেলা কংগ্রেস প্রধান, তেলঙ্গানা কংগ্রেস বৈঠকে ঠিক করেছেন যে তেলঙ্গানার মন্দির, চার্চ, মসজিদ ও গুরুদ্বারে প্রার্থনা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+