ওয়ালেট ছিনতাইয়ের পর এটিএম পিন জানার জন্য আক্রান্তের কাছে ফিরতেই পুলিশের ফাঁদে দুষ্কৃতীরা
ওয়ালেট ছিনতাইয়ের পর এটিএম পিন জানার জন্য আক্রান্তের কাছে ফিরতেই পুলিশের ফাঁদে দুষ্কৃতীরা
লকডাউন একটু শিথিল হতেই ফের হতে শুরু করে দিয়েছে অপরাধ। নয়ডায় এক ব্যক্তির মোবাইল ফোন ও ওয়ালেট ছিনিয়ে নিয়ে পালানোর সময় দু’টি বাইকে থাকা দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।

ডিসিপি হরিশ চান্দর জানিয়েছেন যে বুধবার রাতে মধ্য নয়ডার ফেজ–৩ পুলিশ থানার অন্তর্গত গর্হি চৌখাণ্ডি গ্রাম সংলগ্ন রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ বলে, 'এক ব্যক্তির মাথায় বন্দুক রেখে তাঁর মোবাইল ফোন ও ওয়ালেট ছিনিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা, ওই ব্যক্তি নৈশভোজের জন্য বেড়িয়েছিলেন। ওয়ালেটে কিছু নগদ, লাইসেন্স কার্ড, আধার কার্ড ও এটিএম কার্ড ছিল। কিছুদূর যাওয়ার পর ডাকাতরা ফের ফিরে আসে আক্রান্তের কাছে এবং ওই ব্যক্তির কাছ থেকে এটিএমের পিন নম্বর জেনে ফের পালিয়ে যায়।’
ঘটনাটি তৎক্ষণাত স্থানীয় পুলিশকে জানানো হয় এবং ওই চত্ত্বরের গোটা পুলিশ নেটওয়ার্ককে জানিয়ে দেওয়া হয় এবং ওই ডাকাতদের নাকার সময়ই আটকানো হয়। ডিসিপি বলেন, 'যখন ডাকাতদের চেকিংয়ের জন্য থামতে বলা হয়, তারা প্রকাশ্যেই গুলি চালাতে শুরু করে পুলিশ দলের ওপর এবং পালিয়ে যায়। যদিও তাদের পুলিশরা ধরে ফেলে এবং তারা দু’জনেই পুলিশের গুলিতে আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ অভিযুক্তদের নাম গৌরব সিং ও সদানন্দ। দু’জনেই স্থানীয় বাসিন্দা ও বয়স ২৫ বছর। চুরি যাওয়া জিনিসও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। এছাড়াও দু’টি দেশি পিস্তল তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications