শিবসেনার পর দক্ষিণের রাজ্যে অপর জোট বিজেপির! আজই হতে পারে চূড়ান্ত ঘোষণা
সোমবার মহারাষ্ট্রে জোট প্রক্রিয়া সম্পূর্ণ করার পর বিজেপির লক্ষ্য এবার তামিলনাড়ু।
সোমবার মহারাষ্ট্রে জোট প্রক্রিয়া সম্পূর্ণ করার পর বিজেপির লক্ষ্য এবার তামিলনাড়ু। মঙ্গলবার এআইএডিমকের সঙ্গে জোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে চেন্নাই য়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। মঙ্গলবার তামিলনাড়ুতেই সভা করার কছা রয়েছে প্রধানমন্ত্রীর। তিরুপুর এবং কন্যাকুমারিতে সভা করার কথা রয়েছে।

তামিলনাড়ুতে রফা সূত্র
লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে ৩৯ এবং পুদুচেরিতে একটি আসন রয়েছে। চল্লিশটির মধ্যে ২০ টি আাসনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি করেছিল বিজেপি। বাকি ২০টিতে এআইএডিএমকে ও বাকি শরিকরা। যদিও সূত্রের খবর অনুযায়ী, শেষ পর্যন্ত ১৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি এবং অপর এনডিএ
শরিকরা। বাকি ২৫ টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে এআইএডিএমকে।

৮টি আসনে লড়াই করবে বিজেপি
সূত্রের খবর অনুযায়ী, ১৫ টি আসনের মধ্যে ৮ টিতে বিজেপি নিজেদের প্রার্থী দাঁড় করাবে। বাকিগুলিতে শরিকদলের প্রার্থীদের জন্য দেওয়া হবে। এর মধ্যে রয়েছেন অভিনেতা-রাজনীতিক বিজয়াকান্তের ডিএমডিকে, অম্বুমনি রামদাসের পিএমকে।
সূত্রের আরও খবর, বিজেপি এবং এআইএডিএমকে অভিনেতা-রাজনীতিক রজনীকান্তের জন্য অপেক্ষা করছেন। দুই দলেরই আশা তাদের সঙ্গে নির্বাচনী জোটে যোগ দেবেন রজনীকান্ত। যদিও রজনীকান্ত ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
বিজেপি নেতাদের বিশ্বাস, এআইএডিএমক সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থাকলেও, তাদের জোট একটি শক্তিশালী নির্বাচনী জোট। জানা গিয়েছে, গত সপ্তাহে পীযূষ গোয়েল এআইএডিএমকের নেতা পালানিস্বামী এবং ও পনিরসিলভমের সঙ্গে কথা বলে জোটের রূপরেখা চূড়ান্ত করেছেন। পিএমকে-কে জোটে ফেরতে আনার দায়িত্ব বিজেপির ওপর ছেড়েছে এআইএডিএমকে। জোটে পিএমকে এবং ডিএমডিকে তিনটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেই সূত্রের খবর।
তামিলনাড়ুর বিজেপি নেতারা জানিয়েছেন, তারা মোদীর জনপ্রিয়তার ওপর নির্ভর করছেন। এছাড়াও কোয়েম্বাটোর, কন্যাকুমারী, শিবগঙ্গা এবং তিরুপুরে তাদের ভিত্তি বেড়েছে বলেও দাবি করা হয়েছে বিজেপির তরফে।

তেলেঙ্গানা, অন্ধ্রে বন্ধু দল
দক্ষিণের রাজ্যগুলির মধ্যে কর্নাটকে শক্তিশালী বিজেপি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ক্ষমতায় ফিরতে গেলে কর্নাটক বাদ দিয়ে বাকি রাজ্যগুলিতে বিজেপিকে জোটের পথেই যেতে হবে। বিজেপির তরফে তেলেঙ্গানায় টিআরএস এবং অন্ধ্রে ওয়াইএসআর কংগ্রেসকে বন্ধু দল হিসেবেই মনে করা হয়।
বিজেপির আশা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে তাদের ভোট পূর্ববর্তী জোট সম্পূর্ণ হয়ে যাবে। মহারাষ্ট্র, তামিলনাড়ুর পর বিজেপির চোখ রয়েছে উত্তরপ্রদেশে। কেননা ইতিমধ্যেই হিন্দি বলয়ের অপর রাজ্য বিহার জোট গঠন প্রক্রিয়া সম্পূর্ণ করেছে বিজেপি।
(ছবি সৌজন্য:এএনআই)












Click it and Unblock the Notifications