মাত্র ১০ শতাংশ গণনা হতেই হার স্বীকার নীতীশের মুখপাত্রের! দোষ দিলেন কাকে
মাত্র ১০ শতাংশ গণনা হতেই হার স্বীকার নীতীশের মুখপাত্রের! দোষ দিলেন কাকে
সকাল থেকে বিহার বিধানসভার ভোট গণনায় কখনও আরডেজি (rjd) এগোচ্ছে, তো কখনও জেডিইউ (jdu)। কিন্তু সকালে যখন সবে ১০ শতাংশ ভোট গণনা হয়েছে তখন নীতীশ কুমারের দলের মুখপাত্র হার স্বীকার করে নেন। যদিও পরের মুহুর্তেই দেখা যায় এনডিএ জোট এগিয়ে গিয়েছে, তেজস্বীদের মহাজোটের থেকে।

হার স্বীকার নীতীশের দলের মুখপাত্রে
নীতীশ কুমারের দলের মুখপাত্র কেসি ত্যাগী বলেন, তারা মানুষের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। তবে তারা তেজস্বীর কাছে হারেননি বলে দাবি করেন। ভোটের আগে এনডিএ শিবির ত্যাগ করা চিরাগ পাসোয়ানের এলজেপি সব থেকে বেশি ক্ষতি করেছে নীতীশ কুমারের। কিন্তু তুলনামূলকভাবে ভাল ফল করেছে।

করোনার কারণের হার
নীতীশের দলের মুখপাত্র সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আরও বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে ২৪৩ আসনের মধ্যে এনডিএ জোট ২১৮ আসনে এগিয়ে ছিল। লোকসভায় প্রায় সব আসন দখল করেছিল এনডিএ। কিন্তু এই সময়ের মধ্যে এমন কিছু ঘটেনি যে নীতীশ কুমার হেরে যাবেন। একমাত্রা করোনা পরিস্থিতিই এর কারণ বলেও মন্তব্য করেন তিনি। বিহারের গত ৭০ বছরের খারাপ অবস্থার জন্য মূল্য দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রাথমিক গণনায় ওঠা নামা
প্রাথমিক গণনায় একটা সময়ে ২৪৩ আসনের মধ্যে আরজেডি জোট ১২৬ টি আসনে এগিয়ে যায়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের এগিয়ে যাওয়া আসনের সংখ্যা কমতে থাকে। তা নেমে যায় ১০৫ থেকে ১০৭-এ। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে যেতে নীতীশ কুমারকে কড়া লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছে। তিন দফার শাসনকালে এবারই প্রথমবার নীতীশ কুমারকে চাকরি না পাওয়ার কারণে ক্ষোভের মুখে পড়তে হয়েছে। করোনা মোকাবিলা এবং পরিযায়ী শ্রমিকদের জন্যও তাঁকে ক্ষোভের মুখে পড়তে হয়েছে।

ভোটের ফলে চিরাগের ভূমিকা
এবার বিহারের ভোটে চিরাগের দল এলজেপি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। তারা সব থেকে বেশি ক্ষতি করেছে নীতীশের। প্রচারে গিয়ে চিরাগ নীতীশ কুমারকে আক্রমণ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন ভোটের পর রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। দিল্লির বিজেপি নেতারা চিরাগ পাসোয়ানকে নিন্দা করতে অস্বীকার করেছিলেন। নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী থাকবেন বলেও নীতীশ কুমারকে ছাড়াও প্ল্যান বি-র কথাও ভেবে রেখেছিলেন তাঁরা।












Click it and Unblock the Notifications