Mithun Chakraborty: 'মারব এখানে...,' সলমন-শাহরুখের পর এবার হুমকি মিঠুনকে, ক্ষমা চাওয়ার দাবি পাক-গ্যাংস্টারের

Mithun Chakraborty: সলমন ও শাহরুখ খানের পর এবার মিঠুন চক্রবর্তীকে খুনের হুমকি (Death Threat)। ভিডিওতে হুমকি বার্তা পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজ়াদ ভাটির। ধর্মীয় উসকানিমূলক মন্তব্যের অভিযোগে মিঠুনকে হুমকি। ১০ থেকে ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে আরও বাজে ফল ভুগতে হবে বলে হুমকি পাক গ্যাংস্টারের।

গত ২৭ অক্টোবর সল্টলেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে উসকানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে মিঠুনের বিরুদ্ধে। মিঠুনের সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার অভিনেতাকে মারার হুমকি দিল পাক গ্যাংস্টার (Pakistan Gangstar)। লরেন্স বিশ্নোই গোষ্ঠীর সঙ্গেই দীর্ঘ যোগসূত্র রয়েছে অভিযুক্ত এই শাহজ়াদ ভাটির।

MITHUN

কী বলেছিলেন মিঠুন?

লোকসভা ভোটের আগে হিন্দুদের ভাগীরথীর জলে কেটে ভাসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে। শাহকে সামনে বসিয়েই সল্টলেকের মঞ্চ থেকে তৃণমূল বিধায়ককে (TMC MLA) পাল্টা হুঁশিয়ারি দেন মিঠুন চক্রবর্তী।

মিঠুন বলেন, "হিন্দুদের ভোট দিতে বাধা দিলে তোমাকে কেটে ভাগীরথীর জলে ফেলব না, কারণ ভাগীরথী আমাদের কাছে মায়ের মতো। তোমাকে কেটে তোমার মাটিতেই পুঁতে দেব।" মিঠুন আরও বলেন, "আমাদের গাছের একটা ফল ছিঁড়লে তোমাদের চারটে ফল ছিঁড়ে নেব।"

কর্মীসমর্থকদের কার্যত বদলা নেওয়ার পাঠ দিতে দেখা যায় মিঠুনকে। তারকা-বিজেপি নেতা বলেন, "আমাদের এমন কর্মী চাই যাঁরা বুক চিতিয়ে লড়াই করবে, গুলির নলের সামনে বুক পেতে দেবে।" মিঠুনের মন্তব্যগুলির পর অভিনেতার বিরুদ্ধে ২টি এফআইআরও দায়ের হয়। প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে মিঠুনকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে বলে দাবি ওই পাক গ্যাংস্টারের।

উল্লেখ্য, দিনকয়েক আগেই বিশ্নোই গ্যাংয়ের (Bishnoi Gang) তরফে শাহরুখকে হুমকি দেওয়া হয়েছিল। শাহরুখের আনজাম ছবিতে হরিণ শিকারের সঙ্গে সম্পর্কিত কোনও একটি সংলাপের ভিত্তিতে হুমকি দেওয়া হয়। তার আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বিশ্নোই গ্যাংয়েদের হুমকির শিকার হয়েছেন অভিনেতা সলমন খান। দুই অভিনেতারই নিরাপত্তা বৃদ্ধি করেছে মুম্বই পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+