রাশিয়ার পরে এবারে ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিশ্চিত করল বিদেশমন্ত্রক
রাশিয়া সফর থেকে ফিরে আসার পরেই শোনা গিয়েছিল যে প্রধানমন্ত্রী মোদী যাবেন ইউক্রেন সফরে। সেসময় যদিও বিদেশমন্ত্রকের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। এবার বিদেশমন্ত্রক নিশ্চিত করল মোদীর ইউক্রেন সফরের কথা। রাশিয়া ইউক্রেনের উপরে হামলা চালানোর ঘটনার পরে এই প্রথম সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।
অর্থাৎ যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে মোদীর প্রথম সফর হতে চলেছে বলে জানা গিয়েছে। ২১ অগাস্ট থেকে ২৩ অগাস্ট পর্যন্ত ইউক্রেন সফরে থাকবেন প্রধানমন্ত্রী মোদী। ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে প্রথম যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। কিন্তু তারপরেই ইউক্রেন অবং রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জারি রেখেছিল ভারত।

মোদীর রাশিয়া সফরকে ভাল চোখে নেয়নি আমেরিকা। যে দেশ ইউক্রেনের উপরে নির্মম ভাবে বোমা বর্ষণ করে চলেছে সেখানে কীভাবে মৈত্রী সম্পর্ক কায়েম করতে গেল ভারত তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। বিদেশমন্ত্রকের পক্ষ থেক তার কড়া বার্তা দেওয়া হয়ছিল আমেরিকাকে। রাশিয়ায় রেড কার্পেটে আপ্যায়ণ করা হয়েছিল মোদীকে।
পুতিন মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। দুই দেশের মধ্যে একাদিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে মৌ স্বাক্ষর পর্যন্ত হয়েছে।
তারপরে মোদীর ইউক্রেন সফরের খবর শোনা যাচ্ছিল। কিন্তু বিদেশমন্ত্রকের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এটা মোদীর প্রথম সফর। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর ঘটনার পর সেই ঘটনার প্রকাশ্যেই নিন্দা করেছিল ভারত। রাশিয়াকে যুদ্ধ থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়েছিল। যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না বলে জানিয়েছিল ভারত।
ইউক্রেন সফরের পাশাপাশি পোল্যান্ডের সফরেও যাবেন প্রধানমন্ত্রী। চার দশক পরে প্রথম ভারতীয় কোনও প্রধানমন্ত্রী পোল্যান্ডে পা রাখবেন। ভারতের সঙ্গে পোল্যান্ডের একাধিক বাণিজ্যিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হওয়ার পরেই ইউরোপের দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতে তৎপর হয়েছে ভারত। সেকারণে একের পর এক ইউরোপের দেশগুলিতে সফর করছেন প্রধানমন্ত্রী মোদী।












Click it and Unblock the Notifications