করোনায় সুস্থ হয়ে ওঠায় শোভাযাত্রা করে নিয়ে আসার জন্য পুলিশ গ্রেফতার করল স্থানীয় প্রতিনিধিকে
করোনায় সুস্থ হয়ে ওঠায় শোভাযাত্রা করে নিয়ে আসার জন্য পুলিশ গ্রেফতার করল স্থানীয় প্রতিনিধিকে
এলাকায় লকডাউনের নিয়ম জারি থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে গ্রেফতার হলেন কর্নাটকের স্থানীয় কর্পোরেটর। জানা গিয়েছে, তিনি কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছিলেন এবং তিনি সুস্থ হয়ে ওঠার পর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় বিশাল শোভাযাত্রা করে। পুলিশ জানিয়েছে, এই কাণ্ড সাম্প্রদায়িক অশান্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা ও দুর্যোগ ব্যবস্থাপনার নিয়ম লঙ্ঘন করার অভিযোগে গ্রেফতার করা হয় ওই কর্পোরেটরকে।

এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পদরায়ানপুরা এলাকায়। এখানকার স্থানীয় কর্পোরেটর ইমরান পাসার সমর্থকরা বিরাট শোভাযাত্রা করে তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন। সামাজিক দুরত্বের বিধি ভেঙে তাঁর গাড়ি ভিক্টোরিয়া হাসপাতাল থেকে বাড়ি পর্যন্ত আসে। শোভাযাত্রায় ছিল প্রচুর বাইক, যার জন্য মাইসুরু রাস্তায় যানজেটর সৃষ্টি হয় কারণ ইমরানের ওপর পুষ্পবৃষ্টি করা হচ্ছিল।
শোভাযাত্রায় থাকা সমর্থকদের কারোর মুখেই মাস্ক ছিল না এবং গাড়ির ভেতর বসে থাকা স্থানীয় নেতার সঙ্গে সবাই করমর্দন করছিলেন। বেঙ্গালুরুর সিটি পুলিশ কমিশনার ভাস্কর রাও বলেন, 'সাম্প্রদায়িক অস্থিরতা বাড়ানোর চেষ্টা এবং দুর্যোগ পরিচালনার আইন লঙ্ঘন করার জন্য ইমরানকে গ্রেফতার করা হয়। আমরা বিষয়টি নিয়ে আরও তদন্ত করছি।’
রাও জানিয়েছেন, জেজে নগর পুলিশ থানা এলাকা ও সংলগ্ন পদরায়ানপুরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাঁচদিনের জন্য এবং দুই প্লাটুন কেএসআরপি মোতায়েন করা হয়েছে এলাকায়। জেজে নগর পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে যে হাসপাতালে ভর্তির সময়ই ইমরান পাশার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কারণ তিনি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না এবং ঝামেলার সৃষ্টি করেন।












Click it and Unblock the Notifications