দক্ষিণে লড়াই দুই সুপারস্টারের; রজনীর এন্ট্রি দেখে এবার রাজনৈতিক দল ঘোষণার পথে কামাল হাসান

রজনীকান্ত নিজের রাজনৈতিক এন্ট্রি করার পরই এবার ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ নিজের রাজনৈতিক দল ঘোষণা করবেন কামাল হাসান।

তামিলনাড়ুতে এবার রাজনৈতিক লড়াইয়ের ময়দানে দুই সুপারস্টার অভিনেতা। রজনীকান্ত নিজের রাজনৈতিক এন্ট্রি করার পরই এবার ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ নিজের রাজনৈতিক দল ঘোষণা করবেন কামাল হাসান।

রজনীর এন্ট্রি দেখে এবার রাজনৈতিক দল ঘোষণার পথে কামাল হাসান

সেইদিন তামিলনাড়ুর রামনাথপুরম থেকে দলের নাম ঘোষণার পর সারা রাজ্য ঘুরে বেড়াবেন কামাল হাসান। ধাপে ধাপে সেই সফর অনুষ্ঠিত হবে। তামিলনাড়ুর রাজনীতিতে বিগত কিছুসময়ে যে অচলাবস্থা চলছে সেটাকেই তিনি চ্যালেঞ্জ জানাতে চলেছেন বলে স্পষ্ট করছেন কামাল।

সারা রাজ্য ঘুরে মানুষের দুঃখ-দুর্দশার সঙ্গে তিনি পরিচিত হবেন। মানুষ কি চান তা বোঝার চেষ্টা করবেন। এর মধ্যে কোনও চমক নেই বলে তিনি দাবি করেছেন। তামিলনাড়ুর মানুষের মন বোঝাই এই সফরের একমাত্র উদ্দেশ্য বলে দাবি কামালের।

গতবছরের ৩১ ডিসেম্বর আর এক দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণা করেন। বর্তমান সময়ের নিরিখে তাঁর রাজনীতিতে যোগদান আশু কর্তব্য বলে ব্যাখ্যা করেন তিনি। তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনেও তিনি লড়াই করবেন বলে দাবি করেছেন। এই ঘোষণার দুই সপ্তাহ পরই এবার রাজনীতিতে নেমে দল ঘোষণার কথা বললেন কামাল হাসান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+