শূর্পণখা ইস্যুতে মোদীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি রেণুকা চৌধুরীর

Renuka Chowdhury Surpanakha controversy: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি কংগ্রেস নেতা রেণুকা চৌধুরীর। প্রধানমন্ত্রী শূর্পণখা বলে আমাকে অপমানিত করেছিল বলে দাবি প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর। আর এহেন মন্তব্যে মানহানির মামলা করার হুঁশিয়ারি তাঁর।

মোদীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি রেণুকা চৌধুরীর

মোদী পদবী বিতর্কে বৃহস্পতিবারই রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে গুজরাতের একটি আদালত। আর এরপরেই এহেন হুঁশিয়ারি কংগ্রেস নেত্রীর।

আর এহেন হুঁশিয়ারি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। পূর্ব কেন্দ্রীয়মন্ত্রী রেণুকা চৌধুরী তাঁর সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন। আর তা শেয়ার করে কংগ্রেস নেত্রী প্রধানমন্ত্রীকে ক্লাসলেস এবং অহংকারী বলে উল্লেখ করেছেন। আর তা উল্লেখ করে লেখেন, আমাকে সংসদে ফ্লোরে শূর্পণখা বলে অপমানিত করেছিলেন। আমি এখন তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করব। আর দেখব যে কত দ্রুত আদালত কাজ করতে পারে।

বলে রাখা প্রয়োজন, শূর্পণখা রামায়ণের গুরুত্বপূর্ণ একটি চরিত্র। রাবণের বোন। কিন্তু অনেক ক্ষেত্রেই হাসির জন্যে তাঁকে চেনা যায়। অনেকেই মজা কিংবা কটাক্ষ করেও শূর্পণখা বলে থাকেন। এবার এই বিষয়টিকে মাথায় সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা কংগ্রেস নেত্রীর। ইতিমধ্যে রেণুকা চৌধুরীর করা টুইটটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। কয়েক লক্ষ ভিউ পাওয়া গিয়েছে তাতে।

তবে ওই ভিডিও রিটুইট করে পালটা রেণুকা চৌধুরীকে আক্রমণ শানিয়েছে বিজেপি। মহারাষ্ট্রের বিজেপি নেত্রী প্রীতি গান্ধী লিখছেন, পিএম মোদী শূর্পণখার কথা বলেননি। উনি নিজেই নিজেকে নিয়ে এভাবে ভাবছে বলেও কটাক্ষ বিজেপি নেত্রীর। দিল্লির বিজেপির প্রাক্তন বিধায়ক তাজিন্দর পাল সিং বাগ্গা রেণুকা চৌধুরীর টুইটে বলেছেন, টুইট করা পুরো ভিডিওতে কোথাও প্রধানমন্ত্রী শূর্পণখার নাম নেননি। তবে সুর্পনখার উচিৎ আপনার বিরুদ্ধে মানহানির মামলা করার। টুইট বিজেপি নেতার।

তবে কবে এই মানহানির মামলা দায়ের করবেন কংগ্রেস নেত্রী তা এখনও স্পষ্ট নয়। তবে ঘনিষ্ট মহলে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলা নাকি ফাইল করা হবে। আর তা করা হলে নয়া মাত্রা যোগ হবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।

বলে রাখা প্রয়োজন, মোদী পদবী বিতর্কে সংসদে খারিজ হয়ে গেল রাহুল গান্ধীর সদস্য পদ। ফলে এখন থেকে তিনি আর লোকসভার সাংসদ নন। ইতিমধ্যে লোকসভা সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। যা কংগ্রেসের কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+