G20 Summit 2023: জিনপিংও ধরলেন পুতিনের পথ! জি ২০ শীর্ষ সম্মেলনে উপস্থিতি নিয়ে জল্পনা

G20 Summit 2023: আগামী সপ্তাহের ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি ২০ শীর্ষ সম্মেলন সম্ভবত এড়িয়ে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। পরিবর্তে চিনের প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে যোগ দেবেন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও এই অনুষ্ঠানে না আসার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, পরিবর্তে বিদেশমন্ত্রী ল্যাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চিনে নিযুক্ত কূচনীতিক এবং অন্য একটি জি ২০ দেশে কর্মরত সরকারি আধিকারিক জানিয়েছেন, ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি ২০ শীর্ষ সম্মেলনে প্রতিনিধিত্ব করতে চলেছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। যদিও এব্যাপারে ভারত কিংবা চিনের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

G20 Summit 2023


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগে জানিয়েছিলেন, তিনি ভারতে অনুষ্ঠিত জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তাই সেই কারণে ধরে নেওয়া হয়েছিল নয়াদিল্লি শি জিনপিং-এর সঙ্গে শীর্ষ বৈঠক হতে পারে। গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাইডেনের সঙ্গে শি-এর সর্বশেষ দেখা হয়েছিল।

চিন ও অন্য দুটি দেশের কূটনীতিক এবং জি ২০ শীর্ষ সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত এক সরকারি আধিকারিক বলেছেন, শি জিনপিং এই সম্মেলনের জন্য ভারতে আসছেন না। তবে কেন আসছেন না সেই কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+