মুখ্যমন্ত্রীকে উপহার পাঠিয়ে 'জরিমানা'র মুখে মেয়র! কেন এমন ঘটল বেঙ্গালুরুর বুকে
বেঙ্গালুরুর মেয়রকে কেন দিতে হচ্ছে ৫০০ টাকার জরিমানা
প্রশাসনের কাছে আইন আর নিয়মের উর্ধ্বে কেউ নন! এই বার্তা ফের একবার স্পষ্ট করে দিল প্রযুক্তিনগরী বেঙ্গালুরুর প্রশাসন। উল্লেখ্য়, কয়েক সপ্তাহ হয়েছে কন্নড় রাজনীতিতে বড়সড় পালাবদল হয়েছে। সেখানে কংগ্রেস-জেডিএস জোট সরকার পড়ে গিয়ে সেখানের তখতে এখন বিজেপি। আর বিজেপির মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই বেঙ্গালুরুর মেয়র গঙ্গাম্বিকে মল্লিকার্জুনকে ৫০০ টাকার জরিমানা করা হয়।

স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, যে কেন হঠাৎ বেঙ্গালুরুর মেয়রকে ৫০০ টাকার জরিমানা করা হয়। তাহলে এর নেপথ্যের কারণ খুলে বলা যাক! মুক্যমন্ত্রী বিএস ইয়েদুরপ্পার সঙ্গে দেখা করে তাঁকে একটি উপহারের ডালি দেন মেয়র মল্লিকার্জুন। আর সেই ডালি প্লাস্টিকের পেপারে মোড়ানো ছিল । আর এই প্লাস্টিক ব্যবহার ঘিরেই প্রশাসন কড়া ব্যবস্থা নেয়। নিয়মের বেড়াজাল খোদ শহরের মেয়রকেও ছাড়েনি! ফলে, মেয়র মল্লিকার্জুনের নামে জরিমানা ধার্য হয়।
Karnataka: Bengaluru Mayor Gangambike Mallikarjun paid Rs 500 fine for presenting a gift wrapped in plastic to Chief Minister BS Yediyurappa. Plastic was banned by Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP) in 2016. pic.twitter.com/4To7o9BAGQ
— ANI (@ANI) August 4, 2019
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে বেঙ্গালুরুর বুকে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। বেঙ্গালুরু প্রশাসন তথা বৃহৎ বেঙ্গালুরু নগরপালিকে এই বিষয়ে বেশ কড়া মনোভাব বজায় রাখে। এমন প্রেক্ষাপটে মেয়রের পদক্ষের নজরে আসতেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বেঙ্গালুরুর প্রশাসন।












Click it and Unblock the Notifications