Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি এখন আরও শক্তিশালী! রাজ্যসভায় নির্বাচনের সঙ্গে বদলে গেল সমীকরণ

এপ্রিলে রাজ্যসভায় ৫৬ টি আসন খালি হচ্ছে। তার মধ্যে মঙ্গলবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি বিজেপি ৩০ টি আসনে জিতেছে। গেরুয়া শিবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ টি এবং ভোটে লড়াই করে দশটি আসনে জয় পেয়েছে। এই জয়ের পরে রাজ্যসভায় বিজেপির আসন গিয়ে দাঁড়াবে ৯৭ এবং এনডিএ-র আসন সংখ্যা বেড়ে হবে ১১৭।

সব সদস্যের শপথ নেওয়ার পরে রাজ্যসভার ২৪০ টি আসনের মধ্যে সংখ্যা গরিষ্ঠার জন্য দরকার ১২১টি আসন। অর্থাৎ সেই সংখ্যা থেকে এনডিএ-র চারটি আসন কম থাকবে। বর্তমানে রাজ্যসভায় বিজেপিই সব থেকে বড় দল। রাজ্যসভায় তাদের সদস্য সংখ্যা ৯৭। এর মধ্যে ছয়জন মনোনীত সদস্যও রয়েছেন।

BJP

রাজ্যসভায় নব নির্বাচিত ৫৬ জন সদস্যের মধ্যে ৪১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার উত্তর প্রদেশ, কর্নাটক ও হিমাচল প্রদেশের ১৫ টি আসনে ভোট হয়েছে। বিজেপি উত্তর প্রদেশের ১০ টি আসনের মধ্যে আটটিতে জয়ী হয়েছে। অন্যদিকে কর্নাটকের চারটির মধ্যে একটিতে এবং হিমাচল প্রদেশে তারা একটি আসন পেয়েছে।

বিজেপির পরেই রাজ্যসভায় আসনের নিরিখে রয়েছে কংগ্রেস। তাদের আসন সংখ্যা ২৯। তারপরে তৃণমূল, তাদের আসন সংখ্যা ১৩। এরপর ডিএমকে এবং আম আদমি পার্টির ১০ টি আকরে, ওয়াইএসআর কংগ্রেসের ১১, বিজু জনতাদলের ৯, বিআরএসের ৫, আরজেডির ছয়, সিপিআইএমের পাঁচ এবং এআইএডিএমকে এবং জেডিইউয়ের সদস্য সংখ্যা চার। এবারের রাজ্যসভার নির্বাচনের পরে সমাজবাদী পার্টির সদস্য সংখ্যাও চারে পৌঁছবে।

এছাড়া একটি করে আসন থাকবে যাদের তারা হল, বিএসপি, এমডিএমকে, কেরল কংগ্রেস এম, ইন্ডিয়ান মুসলিম লিগ, ইউপিপি, তামিল মানিলা কংগ্রেস, আরপিআই, আরএলডি, পিএমকে, এনপিপি, এমএনএফ, জেডিএস এবং অসম গণ পরিষদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+