'অল ইজ ওয়েল'! প্রশান্ত কিশোরকে ঘিরে বিতর্কের পর এবার ব্য়াট ধরলেন নীতীশ
বেশ কয়েকদিন ধরেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ ঘিরে রীতিমতো তোলপাড় হয়েছে রাজনীতি। নীতীশের দল জেডিইউ এর জাতীয় ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত কিশোরের বিজেপি বিরোধী বক্তব্য নিয়ে বিজেপির তরফে সুশীল মোদী মুখ খোলেন। যা নিয়ে বিহারের রাজনীতি ২০২০ এর নির্বাচনের আগেই উত্তপ্ত।

নাগরিকত্ব ইস্যুতে প্রশান্ত কিশোর বিজেপির বিরুদ্ধে মুখ খোলায় রীতিমতো তোলপাড় হয় বিহারের বিজেপি জোট। কিশোরের বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খোদ বিহারে নীতীশ সরকারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। এরপরই নীতীশ সাফ জানিয়ে দেন, 'অল ইজ ওয়েল'। তিনি এদিন স্পষ্ট করে দেন যে বিহারে বিজেপি ও জেডিইউ সম্পর্ক একদম ঠিক আছে। ২০২০ বিহার বিধানসভা নির্বাচনে জোটে কোনও বিচ্ছেদই আসছেনা বলে দাবি করেছেন নীতীশ।
বিহারে আসন সমঝোতা নিয়ে প্রশান্ত কিশোর এর আগে মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, এখনও বিহারে আসন সমঝোতা নিয়ে কথা হয়নি। তবে তা হলে, ২০০৯, ২০১৫ সালের মতো করেই বিহারে আসন সমঝোতা করতে হবে। সেক্ষেত্রে জেডিইউ ১৪২ টিতে ও বিজেপিকে লড়তে হবে ১০১ টি আসনে। তিনি বলেন, সেই পরিসংখ্যানে বিহারে ২০১৫ সালে জেডিইউ ৭১ টি আসনে ও বিজেপির ৫৩ টি আসনে জিতেছিল। এরপরই আসে সুশীল মোদীর পাল্টা তোপ।












Click it and Unblock the Notifications